Advertise with us
আপনার এলাকার খবর
সম্পূর্ণ নিউজ deshdiganto.com

অপরাধ
১২:০৭ পূর্বাহ্ণ, ১০ মার্চ ২০২০

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

সাম্প্রতি কয়েকটি দৈনিক ও অনলাইন পোর্টালে প্রকাশিত কর্মধা পান পুঞ্জিতে ভারতীয় অস্ত্র ও সিএনজি গাড়ি সহ ২ জন আটক সংবাদটি আমার দৃস্টি গোছর হয়েছে, সংবাদে লিখা হয়েছে আমার ভাই ইউট তালাং সহ দুজনকে ভারতীয় অস্ত্র সহ নাকি বিজিবি আটক করেছে। যা সংবাদে তথ্যগত ভুল ছিলো।বিজিবি তাদেরকে আটক করেছে ঠিক তবে তাদের সাথে কোনো ভারতীয় অস্ত্র […]

প্রকাশিত সংবাদের প্রতিবাদ
২ মিনিটে পড়ুন |

সাম্প্রতি কয়েকটি দৈনিক ও অনলাইন পোর্টালে প্রকাশিত কর্মধা পান পুঞ্জিতে ভারতীয় অস্ত্র ও সিএনজি গাড়ি সহ ২ জন আটক সংবাদটি আমার দৃস্টি গোছর হয়েছে, সংবাদে লিখা হয়েছে আমার ভাই ইউট তালাং সহ দুজনকে ভারতীয় অস্ত্র সহ নাকি বিজিবি আটক করেছে। যা সংবাদে তথ্যগত ভুল ছিলো।বিজিবি তাদেরকে আটক করেছে ঠিক তবে তাদের সাথে কোনো ভারতীয় অস্ত্র ছিলোনা। এটা ছিলো পাখি মারার এয়ারগান মাত্র, যা আমার ভাই ইউট তালাং গত বছরের ১০ নভেম্বর সিলেট রংমহল টাওয়ার এন এন মেশিন ওর্য়াক্স নামে একটি দোকান থেকে ২৮ হাজার টাকা দিয়ে ক্রয় করেছে এবং তার রশীদ ও আছে। এছাড়াও যে সিএনজি গাড়ি টি আটক করা হয়েছে তা ড্রাইভার ভাড়ায় চালিয়ে থাকেন, গাড়ির কাগজপত্রও সঠিক রয়েছে, কিন্তু সেই সিএনজি গাড়িটি আটক থাকার ফলে অনহারে দিন যাচ্ছে ওই ড্রাইবারের পরিবার। কিন্তু বিজিবি তাদেরকে আটকের সময় এয়ারগানের সেই রশীদটি পর্যন্ত দেখতে চায় নি। এছাড়াও ২০১৪ সালে তৎখালীন বন কর্মকতা আতিয়ার রহমান নামে একজনকে মারধরের মিথ্যা ঘটনাও বর্তমানে তদের আটকের এই সংবাদে লিখা হয়েছে, এতে সহজেই বুঝা যায় আমাদেরকে হেয়প্রতিপন্ন করতে এসব মিথ্যা সংবাদ প্রকাশ করা হচ্ছে বলে আমি মনে করি। বন কর্মকতার উপর হামলার ঘটনায় ফরেষ্টের করা সেই মামলা নং ৬২ /২০১৪ ইং যা মৌলভীবাজার আদালতে মিথ্যা প্রমাণিত হওয়ায় তা সেই সময় খারিজ হয়ে যায়। তারপরো আমাদেরকে নানা ভাবে হয়রানীর উদ্যেশে এসব ষড়যন্ত্র করছে একটি পক্ষ।

আমরা নিরীহ আদিবাসী মানুষ পাহাড়ে বসবাস করে পান চাষ করে আমরা জীবিকা নির্বাহ করে থাকি, আমরা কারো সাথে কোনোদিন কোনো মতবিরোধে জড়াই নাই, আর এখন কেনো হামলা-মামলায় জড়াতে যাবো, আসলে একটি প্রতিপক্ষ আমাদেরকে নানা ভাবে হয়রানী করতে বিভিন্ন মিডিয়ায় মিথ্যা তথ্য দিয়ে আমাদের বিরুদ্বে এসব মিথ্যা সংবাদ প্রকাশ করাচ্ছে। আমাদের বিরুদ্বে এসব মিথ্যা ও তথ্যগত ভূল প্রকাশিত সংবাদের তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি,

বিনীত
হেনরি তালাং টু খাশিয়া
মন্ত্রি, কুকিজুড়ি ও বেলুয়া পান পুঞ্জি, কর্মধা, কুলাউড়া।

Facebook Comments Box
×
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 
Advertise with us
আরও deshdiganto.com সংবাদ


Design and Development by : webnewsdesign.com