কারাগারে থাকা চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে গেছেন তার স্বজনরা। শনিবার (৭ মার্চ) বিকেল ৩টায় তারা হাসপাতালে ঢোকেন। স্বজনদের মধ্যে রয়েছেন খালেদা জিয়ার মেজ বোন সেলিমা ইসলাম, ভাই শামিম ইস্কান্দার, ভাইয়ের ছেলে অভিক ইস্কান্দার। এদিকে, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা এবং জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় দণ্ডাদেশ […]
কারাগারে থাকা চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে গেছেন তার স্বজনরা।
শনিবার (৭ মার্চ) বিকেল ৩টায় তারা হাসপাতালে ঢোকেন। স্বজনদের মধ্যে রয়েছেন খালেদা জিয়ার মেজ বোন সেলিমা ইসলাম, ভাই শামিম ইস্কান্দার, ভাইয়ের ছেলে অভিক ইস্কান্দার।
এদিকে, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা এবং জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় দণ্ডাদেশ নিয়ে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি থেকে কারাবন্দি রয়েছেন খালেদা জিয়া। খালেদা জিয়া ২০১৯ সালের ১ এপ্রিল থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে ভর্তি রয়েছেন। তার দল বারবার চেষ্টা করেও তাকে জামিনে মুক্ত করতে পারছে না।