কুয়েত প্রতিনিধি: আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি…।’ রফিক, সালাম, বরকত, শফিক, জব্বারের রক্তে রঞ্জিত অমর একুশে ফেব্রুয়ারি আজ। পৃথিবীর ইতিহাসে মাতৃভাষার জন্য রাজপথে বুকের তাজা রক্ত ঢেলে দেওয়ার নজির নেই। বাঙালির সেই মহাজাগরণের পথ বেয়ে এসেছে মহান স্বাধীনতা। একুশ মানে মাথা নত না করা। একুশ মানে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ। একুশ […]
কুয়েত প্রতিনিধি: আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি…।’ রফিক, সালাম, বরকত, শফিক, জব্বারের রক্তে রঞ্জিত অমর একুশে ফেব্রুয়ারি আজ। পৃথিবীর ইতিহাসে মাতৃভাষার জন্য রাজপথে বুকের তাজা রক্ত ঢেলে দেওয়ার নজির নেই। বাঙালির সেই মহাজাগরণের পথ বেয়ে এসেছে মহান স্বাধীনতা। একুশ মানে মাথা নত না করা। একুশ মানে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ। একুশ মানে অসামপ্রদায়িক-গণতান্ত্রিক বাংলাদেশ। আজ জাতি সশ্রদ্ধচিত্তে অমর একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস পালন করবে। সেই সাথে পালিত হবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
এই মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এক বিবৃতি দিয়েছেন জাতীয়তাবাদী দল বিএনপির কুয়েত শাখার সদস্য সচিব ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব শওকত আলী।
অমর একুশে বাঙ্গালী জাতির গণতান্ত্রিক মূল্যবোধ, বাঙালি জাতীয়তাবাদ, মুক্তিযুদ্ধের চেতনা এবং ধর্মনিরপেক্ষতার প্রতীক উল্লেখ করে সিলেটবাসী সহ প্রবাসে অবস্থানরত সবইকে ভেদাভেদ ভুলে একুশের চেতনায় উদ্বুদ্ধ হওয়ার আহবান জানিয়েছেন তিনি। তিনি আরো বলেন, আসুন সকল ভেদাভেদ ভুলে একুশের চেতনায় উদ্বুদ্ধ হই। পবিত্র সংবিধান ও গণতন্ত্রকে সমুন্নত রাখি।’ সেই সাথে তিনি অমর একুশে বাঙালি জাতির চিরন্তন প্রেরণার উৎস উল্লেখ করে ভাষা আন্দোলনে আত্মোৎসর্গকারী ভাষা শহীদ সালাম, বরকত, রফিক, জব্বার, শফিউরসহ নাম না জানা অসংখ্য শহীদদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন ও মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলা ভাষাভাষীসহ বিশ্বের সকল ভাষা ও সংস্কৃতির জনগণকে আন্তরিক শুভেচ্ছা জানান।