দেশ দিগন্ত ডেক্স: দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের সহযোগিতায় এবং মৌলভীবাজারের জেলা প্রশাসক নাজিয়া শিরিনের বিশেষ উদ্যোগে কুলাউড়ায় হতদরিদ্র শিশুদের মাঝে শীতের কাপড় বিতরণ করা হয়েছে। আজ ২৯ জানুয়ারি বিকেলে কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এ টি এম ফরহাদ চৌধুরী হতদরিদ্র শীতার্থ শিশুদের হাতে ওই শীতের কাপড় তুলে দিয়ে তাদের গায়ে পরিয়ে দেন। নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে […]
দেশ দিগন্ত ডেক্স: দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের সহযোগিতায় এবং মৌলভীবাজারের জেলা প্রশাসক নাজিয়া শিরিনের বিশেষ উদ্যোগে কুলাউড়ায় হতদরিদ্র শিশুদের মাঝে শীতের কাপড় বিতরণ করা হয়েছে। আজ ২৯ জানুয়ারি বিকেলে কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এ টি এম ফরহাদ চৌধুরী হতদরিদ্র শীতার্থ শিশুদের হাতে ওই শীতের কাপড় তুলে দিয়ে তাদের গায়ে পরিয়ে দেন। নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে শীতের কাপড় বিতরণকালে উপস্থিত ছিলেন প্রকল্প কর্মকর্তা মোঃ শিমুল আলী, প্রেসক্লাব কুলাউড়ার সম্পাদক চৌধুরী আবু সাঈদ ফুয়াদ, আনসার ভিডিপি ভারপ্রাপ্ত কর্মকর্তা, শিক্ষক মোঃ হাবিবুর রহমান প্রমূখ।#