Advertise with us
আপনার এলাকার খবর
সম্পূর্ণ নিউজ deshdiganto.com

আন্তর্জাতিক
১০:১৯ অপরাহ্ণ, ২১ জানুয়ারি ২০২০

ইয়েমেনে নামাজরত অবস্থায় মসজিদে ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ১০০

মসজিদে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইয়েমেনে নিহত একশ’ ছাড়িয়েছে। আহত হয়েছে বহু লোক। এ হামলার জন্য হুতি বিদ্রো’হীদের দায়ী করা হয়েছে। রোববার (১৯ জানুয়ারি) সরকারি কর্মকর্তাদের বরাত এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। এ নিয়ে সামরিক সূত্রের বরাত দিয়ে এএফপি জানায়, রাজধানী সানার প্রায় ১৭০ কিলোমিটার পূর্বে মরিব প্রদেশে সামরিক ক্যাম্পের একটি মসজিদে মাগরিবের নামাজ […]

ইয়েমেনে নামাজরত অবস্থায় মসজিদে ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ১০০
১ মিনিটে পড়ুন |

মসজিদে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইয়েমেনে নিহত একশ’ ছাড়িয়েছে। আহত হয়েছে বহু লোক। এ হামলার জন্য হুতি বিদ্রো’হীদের দায়ী করা হয়েছে।

রোববার (১৯ জানুয়ারি) সরকারি কর্মকর্তাদের বরাত এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

এ নিয়ে সামরিক সূত্রের বরাত দিয়ে এএফপি জানায়, রাজধানী সানার প্রায় ১৭০ কিলোমিটার পূর্বে মরিব প্রদেশে সামরিক ক্যাম্পের একটি মসজিদে মাগরিবের নামাজ চলার সময় হুতিরা এ হামলা চালায়।

ইয়েমেনের পররাষ্ট্র মন্ত্রণালয় টুইটার বার্তায় বলেন, আমরা মসজিদে হুতি মিলিশিয়াদের এ সন্ত্রাসী হামলার কঠোর নিন্দা জানাই।

সেনা মুখপাত্র জানান, নিহতদের মধ্যে সেনা ও বেসামরিক নাগরিক রয়েছে। হুতিদের এ হামলার কঠোর জবাব দেওয়া হবে। হতাহতদের মরিব নগরী হাসপাতালে পাঠানো হয়েছে। এর আগে সেখানের এক হাসপাতাল সূত্র ৮৩ জনের মৃত্যুর ১৪৮ জন আহত হওয়ার কথা জানিয়েছিল। তবে হুতিরা তাৎক্ষণিকভাবে এ হামলার দায় স্বীকার করেনি।

Facebook Comments Box
×
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 
Advertise with us
আরও deshdiganto.com সংবাদ


Design and Development by : webnewsdesign.com