Advertise with us
আপনার এলাকার খবর
সম্পূর্ণ নিউজ deshdiganto.com

বিনোদন
৭:০৬ অপরাহ্ণ, ৮ জানুয়ারি ২০২০

গুণগত মান নিয়ে টিকে থাকতে চাই

তরুণ প্রজন্মের জনপ্রিয় কণ্ঠশিল্পী জাকিয়া সুলতানা কর্নিয়া। গানের ভুবনে বেশিদিন না হলেও ইতোমধ্যে সুরেলা কণ্ঠ দিয়ে দর্শক-শ্রোতার মন জয় করে নিয়েছেন। একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের সংগীত প্রতিযোগিতার মাধ্যমে ২০১২ সালে তারকাখ্যাতি পান কর্নিয়া। তবে সংগীতের সঙ্গে তার পথচলা শৈশব থেকেই। গান শিখেছেন ছায়ানটসহ একাধিক গুরুর কাছে। সাবলীল গায়কীতে সংগীতাঙ্গনে নিজের অবস্থান তৈরি করে নিয়েছেন। বর্তমানে […]

গুণগত মান নিয়ে টিকে থাকতে চাই
৩ মিনিটে পড়ুন |

তরুণ প্রজন্মের জনপ্রিয় কণ্ঠশিল্পী জাকিয়া সুলতানা কর্নিয়া। গানের ভুবনে বেশিদিন না হলেও ইতোমধ্যে সুরেলা কণ্ঠ দিয়ে দর্শক-শ্রোতার মন জয় করে নিয়েছেন।

একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের সংগীত প্রতিযোগিতার মাধ্যমে ২০১২ সালে তারকাখ্যাতি পান কর্নিয়া। তবে সংগীতের সঙ্গে তার পথচলা শৈশব থেকেই। গান শিখেছেন ছায়ানটসহ একাধিক গুরুর কাছে। সাবলীল গায়কীতে সংগীতাঙ্গনে নিজের অবস্থান তৈরি করে নিয়েছেন। বর্তমানে স্টেজ শোতে অংশ নিতে সারা দেশে ঘুরে বেড়াচ্ছেন এই শিল্পী।

স্টেজে ব্যস্ততা প্রসঙ্গে কর্নিয়া বলেন, ‘সাধারণত শীতের সময়টাতে ওপেন এয়ার কনসার্ট বেশি হয়। বিভিন্ন জায়গায় নানা উপলক্ষে অনুষ্ঠান আয়োজন হয়। সেখানে শিল্পীদের ডাকা হয় গান শোনাতে। আমার ভাগ্যটা ভালো বলতে হবে। স্টেজ কনসার্টে নিয়মিত আমাকে চান দর্শক-শ্রোতারা।

আমিও শুধু গানকে উপলক্ষ করে সারা দেশে ঘুরে বেড়াতে পারছি। গত ডিসেম্বরে অনেকগুলো কনসার্ট করেছি। আরো কয়েকটি কনসার্টের স্থান ও বার ঠিক মনে করে বলতে পারছি না। সামনে আরো প্রোগ্রামের প্রস্তাব আসবে।’

পুরনো বছর ভালোই কেটেছে এ তারকার। কর্নিয়া বলেন, ‘২০১৯ সাল গানের সঙ্গেই কেটেছে। আসিফ আকবর, তাহসানের মতো তারকাশিল্পীদের সঙ্গে গান করেছি। সিনেমার গানে কণ্ঠ দিয়েছি।

২০১৯ সালে দুই শতাধিক গানের অনুষ্ঠানে অংশ নিয়েছি। সব মিলিয়ে গান নিয়ে থাকতে পেরেছি, এটাই আমার জন্য আনন্দের। নতুন বছরেও গান নিয়েই থাকতে চাই।

এরই মধ্যে তিনটা বাংলা গান নতুন সংগীতায়োজনে গেয়েছি। নতুন বছরের শুরুর দিকেই সেগুলো হয়তো অনলাইনে দর্শক-শ্রোতাদের সামনে প্রকাশ করা হবে। সেই সঙ্গে গানগুলো নিয়ে ভিডিও তৈরি করা হবে।

এছাড়া সিনেমার গানের ব্যাপারেও আলোচনা হচ্ছে। আসছে বছর গানের সঙ্গেই কাটুক এটাই আমার প্রত্যাশা।

কর্নিয়ার নিজস্ব ইউটিউব চ্যানেল আছে। এই চ্যানেল সম্পর্কে কর্নিয়া বলেন, ‘জাকিয়া সুলতানা কর্নিয়া নামে ২০১৭ সালের শেষে একটি ইউটিউব চ্যানেল শুরু করেছিলাম। বাছাই করা বিভিন্ন প্রোগ্রামের গানগুলো প্রকাশ করেছি। বুস্টিং ছাড়াই এতদিন ধরে চলছে। এ জন্য অনেকেই বিষয়টি জানেন না।

একদম ন্যাচারাল চ্যানেল। মূলত আমার গানগুলো সংরক্ষণ করে রাখার জন্য ইউটিউব চ্যানেলটি করেছি। সামনে মিউজিক ভিডিও, কাভারসহ বেশ কিছু ভালো কাজ করার পরিকল্পনা রয়েছে।’

নতুন বছরে বেশ কিছু মৌলিক গান করবেন এ তারকা। গান ও টেকনোলজিতে নতুনত্ব আনবেন তিনি। এছাড়া ভিডিওর বিষয়টিও গুরুত্ব দেবেন।

কর্নিয়া বলেন, ‘যাই কিছু করি, ভালো কিছু করার ইচ্ছা আছে। গুণগত মান দিয়ে টিকে থাকতে চাই।’

সংগীত নিয়ে ব্যস্ত থাকলেও ব্যক্তিগত জীবন নিয়েও রয়েছে তার ব্যস্ততা। চলতি বছরই বিয়ে করবেন বলেও জানালেন তিনি। কর্নিয়া বলেন, এ বছরই বিয়ে করার পরিকল্পনা আছে। সেটা নির্ভর করছে পরিবারের সিদ্ধান্তে ওপর। তারা যখন তারিখ চূড়ান্ত করবে তখনই বিয়ে করব।

২০২০ সালের মধ্যেই বিয়ের পর্বটি শেষ করব বলে আশা করছি। আমার এবং পরিবারের পছন্দেই পাত্র চূড়ান্ত হবে। এখনই বেশি কিছু বলতে চাই না। সবকিছু ঠিকঠাক হলে সবাইকে আয়োজন করে জানাব। স্টেজ শোতে ব্যস্ত থাকলেও মাঝে মাঝে সিনেমার গানে কণ্ঠ দেন তিনি। বিগত বছরে মতো এ বছরও একাধিক সিনেমার গানে কণ্ঠ দেওয়ার কথা জানালেন তিনি।

কর্নিয়া বলেন, সিনেমার গানে কণ্ঠ দেওয়াটা ভীষণ উপভোগ করি। নতুন বছর গান আর পরিবার নিয়েই ব্যস্ত থাকবেন নতুন প্রজন্মের আলোচিত এই শিল্পী।

Facebook Comments Box
×
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 
Advertise with us
আরও deshdiganto.com সংবাদ


Design and Development by : webnewsdesign.com