Advertise with us
আপনার এলাকার খবর
সম্পূর্ণ নিউজ deshdiganto.com

দূর্ঘটনা
১০:৫২ অপরাহ্ণ, ২ অক্টোবর ২০১৯

কুলাউড়ায় সড়ক দূর্ঘটনায় সিএনজি অটোরিক্সা চালক নিহত

 দেশদিগন্ত নিউজ ডেস্কঃ কুলাউড়ায় ব্রাহ্মণবাজার-শমসেরনগর রোডে দ্রুতগামী লাইটেসের ধাক্কায় আজবর আলী (৪২) নামে এক সিএনজি অটোরিক্সা চালক নিহত হয়েছে। ০২ অক্টোবর বুধবার রাতে টিলাগাও ইউনিয়নের পাল্লাকান্দি নামক স্থানে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে। নিহত আজবর আলী টিলাগাঁও ইউনিয়নের আশ্রয় গ্রামের মৃত এরফান আলীর ছেলে। স্থানীয় লোকজন ও পুলিশ জানায়, সন্ধ্যার কিছুক্ষণ […]

কুলাউড়ায় সড়ক দূর্ঘটনায় সিএনজি অটোরিক্সা চালক নিহত
দেশদিগন্ত নিউজ ডেস্কঃ
১ মিনিটে পড়ুন |

 দেশদিগন্ত নিউজ ডেস্কঃ কুলাউড়ায় ব্রাহ্মণবাজার-শমসেরনগর রোডে দ্রুতগামী লাইটেসের ধাক্কায় আজবর আলী (৪২) নামে এক সিএনজি অটোরিক্সা চালক নিহত হয়েছে।

০২ অক্টোবর বুধবার রাতে টিলাগাও ইউনিয়নের পাল্লাকান্দি নামক স্থানে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে। নিহত আজবর আলী টিলাগাঁও ইউনিয়নের আশ্রয় গ্রামের মৃত এরফান আলীর ছেলে।

স্থানীয় লোকজন ও পুলিশ জানায়, সন্ধ্যার কিছুক্ষণ পর কুলাউড়া-ব্রাহ্মণবাজার-শমসেরনগর সড়কের পাল্লাকান্দি নামক স্থানে একটি দ্রুতগামী লাইটেস আজবর আলীর সিএনজি অটোরিক্সাকে সজোরে পেছন থেকে ধাক্কা দেয়। এতে সিএনজি অটোরিক্সা (মৌলভীবাজার ট ১১-৪২৬৬) দুমড়ে মুচড়ে যায়। এতে চালক আজবর আলী মারাত্মক আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কুলাউড়া হাসপাতালে নিয়ে আসার সময় পথিমধ্যেই সিএনজি অটো চালক আজবর আলীর মৃত্যু।

খবর পেয়ে কুলাউড়া থানার এসআই হারুন আর রশীদ হাসপাতালে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করেন এবং লাশ উদ্ধার করে থানায় নিয়ে যান।

কুলাউড়া থানার উপ পুলিশ পরিদর্শক হারুন আল রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত আজবরের পরিবার সিদ্ধান্ত নেবে ময়নাতদন্ত করবে কিনা? না চাইলে জেলা প্রশাসকের অনুমতি সাপেক্ষে লাশ নিতে পারবে।

Facebook Comments Box
×
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 
Advertise with us
আরও deshdiganto.com সংবাদ


Design and Development by : webnewsdesign.com