Advertise with us
আপনার এলাকার খবর
সম্পূর্ণ নিউজ deshdiganto.com

দূর্ঘটনা
৮:০৪ অপরাহ্ণ, ৩০ সেপ্টেম্বর ২০১৯

সড়ক দুর্ঘটনায় মির্জা ফখরুল আহত, হাসপাতালে ভর্তি

পিকআপ ভ্যান থেকে ছিটকে পড়ে আহত হয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রংপুর-৩ আসনে উপনির্বাচনের প্রচারে অংশ নিতে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার সময় তিনি দুর্ঘটনার কবলে পড়েন। মির্জা ফখরুলের সহকারী মো. ইউনুস গণমাধ্যমকে তার আহত হওয়ার ঘটনাটি নিশ্চিত করেন। তিনি জানান, সোমবার বিকেলে রংপুর-৩ উপনির্বাচনে বিএনপি প্রার্থী রিটা রহমানের প্রচারে তিনি বিভিন্ন […]

সড়ক দুর্ঘটনায় মির্জা ফখরুল আহত, হাসপাতালে ভর্তি
দেশদিগন্ত নিউজ ডেস্কঃ
১ মিনিটে পড়ুন |

পিকআপ ভ্যান থেকে ছিটকে পড়ে আহত হয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রংপুর-৩ আসনে উপনির্বাচনের প্রচারে অংশ নিতে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার সময় তিনি দুর্ঘটনার কবলে পড়েন। মির্জা ফখরুলের সহকারী মো. ইউনুস গণমাধ্যমকে তার আহত হওয়ার ঘটনাটি নিশ্চিত করেন।

তিনি জানান, সোমবার বিকেলে রংপুর-৩ উপনির্বাচনে বিএনপি প্রার্থী রিটা রহমানের প্রচারে তিনি বিভিন্ন এলকায় জনসংযোগ করেন। এ সময় এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার সময় পিকআপ ভ্যান হঠাৎ ব্রেক করলে মির্জা ফখরুল পিকআপ ভ্যান থেকে ছিটকে পড়ে যান। দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়। বর্তমানে বিএনপি মহাসচিব শংকামুক্ত বলেও জানিয়েছেন মো. ইউনুস।

Facebook Comments Box
×
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 
Advertise with us
আরও deshdiganto.com সংবাদ


Design and Development by : webnewsdesign.com