Advertise with us
আপনার এলাকার খবর
সম্পূর্ণ নিউজ deshdiganto.com

খেলা
৯:৫২ অপরাহ্ণ, ২৫ সেপ্টেম্বর ২০১৯

ব্র্যাক বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ডের নতুন চেয়ারপারসন তামারা হাসান আবেদ

দেশদিগন্ত নিউজ ডেস্ক: ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের নতুন চেয়ারপারসন নির্বাচিত হয়েছেন বোর্ডের সদস্য ও ব্র্যাক এন্টারপ্রাইজেসের ব্যবস্থাপনা পরিচালক তামারা হাসান আবেদ। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা চেয়ারপারসন স্যার ফজলে হাসান আবেদের স্থলাভিষিক্ত হলেন। ব্র্যাক থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৫ জুলাই থেকে তামারা হাসান আবেদের নিয়োগ কার্যকর হয়েছে। তামারা হাসান আবেদ ২০১১ সালের জানুয়ারিতে […]

ব্র্যাক বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ডের নতুন চেয়ারপারসন তামারা হাসান আবেদ
দেশদিগন্ত নিউজ ডেস্কঃ
২ মিনিটে পড়ুন |

দেশদিগন্ত নিউজ ডেস্ক: ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের নতুন চেয়ারপারসন নির্বাচিত হয়েছেন বোর্ডের সদস্য ও ব্র্যাক এন্টারপ্রাইজেসের ব্যবস্থাপনা পরিচালক তামারা হাসান আবেদ। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা চেয়ারপারসন স্যার ফজলে হাসান আবেদের স্থলাভিষিক্ত হলেন।

ব্র্যাক থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৫ জুলাই থেকে তামারা হাসান আবেদের নিয়োগ কার্যকর হয়েছে। তামারা হাসান আবেদ ২০১১ সালের জানুয়ারিতে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের বোর্ডের সদস্য এবং ওই বছরের মার্চে সিন্ডিকেট সদস্য নির্বাচিত হন। ২০১৬ সালের ডিসেম্বর থেকে বিশ্ববিদ্যালয় বোর্ডের আর্থিক পরিচালনা পর্ষদের চেয়ারপারসন হিসেবেও দায়িত্ব পালন করে আসছেন তিনি।

মানসম্পন্ন উচ্চশিক্ষা ও গবেষণার মাধ্যমে ভবিষ্যতের সচেতন নাগরিক ও দায়িত্বশীল তরুণ নেতৃত্ব গড়ে তোলার লক্ষ্যে ২০০১ সালে ব্র্যাক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন স্যার ফজলে হাসান আবেদ। তিনি বলেন, ব্র্যাক বিশ্ববিদ্যালয় আমার একটি গর্বের জায়গা। এর কৃতিত্ব শিক্ষার্থী ও শিক্ষকদের। আজ এই ৮৩ বছর বয়সে আমি মনে করি, নতুন নেতৃত্বের হাতে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব তুলে দিয়ে আমার সরে দাঁড়ানোর সময় হয়েছে।

স্যার ফজলে হাসান আবেদ আরও বলেন, বৈচিত্র্যময় ভাবনা ও অভিজ্ঞতার মিলন যেখানে ঘটে, সেখানেই উদ্ভাবনশীলতা বিকশিত হয়। বৈচিত্র্যপূর্ণ অভিজ্ঞতায় ঋদ্ধ সদস্যদের সম্মিলনে সমৃদ্ধ হয়েছে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ড। এই বোর্ডের সদস্যদের রয়েছে প্রতিষ্ঠান পরিচালনা, প্রশাসন, ব্যবসা-বাণিজ্য, গবেষণা, প্রযুক্তি, উন্নয়ন, শিল্প-সংস্কৃতিসহ বিভিন্ন ক্ষেত্রে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা।

নতুন এ দায়িত্বের বিষয়ে তামারা হাসান আবেদ বলেন, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন নির্বাচিত হয়ে আমি সম্মানিত বোধ করছি। সম্মানীয় ট্রাস্টিবৃন্দ, উপাচার্য, প্রশাসন এবং বর্তমান ও সাবেক শিক্ষক-শিক্ষার্থীদের পাশে থেকে তাদের সমর্থন জোগানো এবং অসাধারণ এই বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে কাজ করা জন্য একটি বিশেষ সুযোগ। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের মৌলিক উদ্দেশ্য হলো একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে জ্ঞান ও শিক্ষার উন্নয়ন এবং ভবিষ্যৎ নেতৃত্ব তৈরি করা। সেই উদ্দেশ্য অর্জনে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ড অঙ্গীকারবদ্ধ।

দুই দশকের কর্মজীবনে তামারা হাসান আবেদের রয়েছে বিনিয়োগ ব্যাংকিং, বাণিজ্য এবং সামাজিক ব্যবসা উদ্যোগের ক্ষেত্রে বিস্তৃত অভিজ্ঞতা। ব্র্যাক এন্টারপ্রাইজেসের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে তিনি আড়ং, ব্র্যাক ডেইরি এবং ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজসহ ১৩টি উদ্যোগের প্রধান। ২০০৮ থেকে ২০১৬ সাল পর্যন্ত ব্র্যাক ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য ছিলেন তিনি।

তামারা আবেদ যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে ফাইন্যান্স বিষয়ে এমবিএ করেছেন। শিক্ষাক্ষেত্রে অসাধারণ সাফল্যের স্বীকৃতিস্বরূপ বেটা গামা সিগমা সোসাইটি কর্তৃক তিনি সম্মানিত হয়েছেন। অর্থনীতিতে স্নাতক করেছেন লন্ডন স্কুল অব ইকোনমিকস থেকে। ২০১০ সালের ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে তাকে ‘ইয়াং গ্লোবাল লিডার’ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। আন্তর্জাতিক সংস্থা এশিয়া সোসাইটি থেকে তিনি পেয়েছেন ‘এশিয়া ২১ ইয়াং লিডার’-এর স্বীকৃতি। ২০১৪ সালে তিনি লাভ করেন ওয়ার্ল্ড উইমেন লিডারশিপ কংগ্রেসের ‘আউটস্ট্যান্ডিং উইমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’।

Facebook Comments Box
×
Advertise with us
এ বিভাগের আরও খবর

আজ ম্যাশের জন্মদিন
৬ বছর আগে

Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 
Advertise with us
আরও deshdiganto.com সংবাদ


Design and Development by : webnewsdesign.com