Advertise with us
আপনার এলাকার খবর
সম্পূর্ণ নিউজ deshdiganto.com

দূর্ঘটনা
৯:১৫ অপরাহ্ণ, ২৩ আগস্ট ২০১৯

বিয়ের গেটে টাকা নিয়ে বরের মাথা ফাটিয়ে দিলো কনেপক্ষ

দেশদিগন্ত নিউজ ডেস্ক: রংপুরের বদরগঞ্জ উপজেলায় বিয়ে বাড়িতে বরের মাথা ফাটিয়ে দিলো কনেপক্ষের লোকজন। এ সময় আরও কয়েকজন আহত হয়েছেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার ও অবরুদ্ধ অবস্থা থেকে বরের বাবা মহুবুল ইসলামকে উদ্ধার করে। আহত বরের নাম সাহান বাদশাহ। বুধবার রাতে উপজেলার মধুপুর ইউপির বাওচন্ডি সাকোয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় […]

বিয়ের গেটে টাকা নিয়ে বরের মাথা ফাটিয়ে দিলো কনেপক্ষ
দেশদিগন্ত নিউজ ডেস্কঃ
১ মিনিটে পড়ুন |

দেশদিগন্ত নিউজ ডেস্ক: রংপুরের বদরগঞ্জ উপজেলায় বিয়ে বাড়িতে বরের মাথা ফাটিয়ে দিলো কনেপক্ষের লোকজন। এ সময় আরও কয়েকজন আহত হয়েছেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার ও অবরুদ্ধ অবস্থা থেকে বরের বাবা মহুবুল ইসলামকে উদ্ধার করে। আহত বরের নাম সাহান বাদশাহ। বুধবার রাতে উপজেলার মধুপুর ইউপির বাওচন্ডি সাকোয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে বরপক্ষ। স্থানীয় সূত্র জানায়, উপজেলার মধুপুর ইউপির কাজিপাড়া গ্রামের মহুবুল ইসলামের ছেলে সাহান বাদশাহর সঙ্গে সাকোয়াপাড়া গ্রামের আইয়ুব আলির মেয়ে আয়েশা খাতুনের বিয়ে হয়। গত বুধবার ছিল কনে বিদায়ের অনুষ্ঠান। ছেলেপক্ষ মেয়ের বাড়িতে কনে আনতে গেলে গেটে টাকা দেয়াকে কেন্দ্র করে উভয়পক্ষের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে মেয়েপক্ষের লোকজন লাঠিসোঁটা নিয়ে ছেলেপক্ষের ওপর হামলা করে। এতে করে বর সাহান বাদশাহর মাথা ফেটে যায়। আরও কয়েকজন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার ও ছেলের বাবা মহুবুল ইসলামকে অবরুদ্ধ অবস্থা হতে মুক্ত করে। আহত অবস্থায় তাদের বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক সাহান বাদশাহকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। ঘটনার সত্যতা নিশ্চিত করে বদরগঞ্জ থানা পুলিশের ওসি আরিফ আলি বলেন, বিষয়টি জানার পর ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে পুলিশ। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Facebook Comments Box
×
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 
Advertise with us
আরও deshdiganto.com সংবাদ


Design and Development by : webnewsdesign.com