Advertise with us
আপনার এলাকার খবর
সম্পূর্ণ নিউজ deshdiganto.com

দূর্ঘটনা
১১:৪৬ পূর্বাহ্ণ, ১৫ আগস্ট ২০১৯

পিকনিকের বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, নিহত ৮

 দেশদিগন্ত নিউজ ডেস্কঃ কক্সবাজার যাওয়ার পথে ফেনীর লেমুয়ায় একটি পিকনিকের বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে ৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২০ জন। বৃহস্পতিবার ভোরে সদর উপজেলার লেমুয়া ইউনিয়নে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লেমুয়া ব্রিজের কাছে এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।মহিপাল হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই কাওসার জাগো নিউজকে […]

পিকনিকের বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, নিহত ৮
দেশদিগন্ত নিউজ ডেস্কঃ
১ মিনিটে পড়ুন |

 দেশদিগন্ত নিউজ ডেস্কঃ কক্সবাজার যাওয়ার পথে ফেনীর লেমুয়ায় একটি পিকনিকের বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে ৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২০ জন।

বৃহস্পতিবার ভোরে সদর উপজেলার লেমুয়া ইউনিয়নে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লেমুয়া ব্রিজের কাছে এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।মহিপাল হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই কাওসার জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

buss

তিনি জানান, হতাহতরা ঢাকার মিরপুর থেকে প্রাইম প্লাস পরিবহনের একটি বাসে করে (ঢাকা মেট্রো-ব- ১৪-৭৫৭৮) পিকনিকের উদ্দেশে কক্সবাজার যাচ্ছিল। পথে নারায়ণগঞ্জ থেকেও তাদের সঙ্গে কয়েকজন যোগ দেয়। বৃহস্পতিবার ভোরে তাদের বহনকারী বাসটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লেমুয়া ব্রিজের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই ছয়জন এবং হাসপাতালে নেয়ার পথে আরও দুইজনের মৃত্যু হয়।

এ ঘটনায় আরও অন্তত ২০ জন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে ২৫০ শয্যার ফেনী আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

Facebook Comments Box
×
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 
Advertise with us
আরও deshdiganto.com সংবাদ


Design and Development by : webnewsdesign.com