Advertise with us
আপনার এলাকার খবর
সম্পূর্ণ নিউজ deshdiganto.com

দূর্ঘটনা
১০:০২ অপরাহ্ণ, ৯ জুলাই ২০১৯

রেল লাইন ও সেতু মেরামতে দ্রুত ব্যবস্থা নেয়ার তাগিদ

রেলের দুর্ঘটনা রোধে অতিদ্রুত রেল লাইন, সেতু মেরামতসহ সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের তাগিদ দিয়েছে সংসদীয় কমিটি। একইসাথে ট্রেনে অবৈধ মালামাল পরিবহন প্রতিরোধ এবং যাত্রীদের নিরাপত্তার স্বার্থে ঢাকা ও চট্রগ্রাম রেল স্টেশনে বডি স্ক্যানার এবং লাগেজ স্ক্যানার স্থাপনের সুপারিশ করা হয়েছে। জাতীয় সংসদ ভবনে মঙ্গলবার অনুষ্ঠিত রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এই তাগিদ […]

রেল লাইন ও সেতু মেরামতে দ্রুত ব্যবস্থা নেয়ার তাগিদ
দেশদিগন্ত নিউজ ডেস্কঃ
২ মিনিটে পড়ুন |

রেলের দুর্ঘটনা রোধে অতিদ্রুত রেল লাইন, সেতু মেরামতসহ সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের তাগিদ দিয়েছে সংসদীয় কমিটি। একইসাথে ট্রেনে অবৈধ মালামাল পরিবহন প্রতিরোধ এবং যাত্রীদের নিরাপত্তার স্বার্থে ঢাকা ও চট্রগ্রাম রেল স্টেশনে বডি স্ক্যানার এবং লাগেজ স্ক্যানার স্থাপনের সুপারিশ করা হয়েছে।

জাতীয় সংসদ ভবনে মঙ্গলবার অনুষ্ঠিত রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এই তাগিদ ও সুপারিশ করা হয়েছে।

কমিটি সভাপতি এ.বি.এম ফজলে করিম চৌধুরীর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। কমিটি সদস্য রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন, আসাদুজ্জামান নূর, মোঃ শফিকুল আজম খাঁন, এইচ এম ইব্রাহিম, গাজী মোহাম্মদ শাহ নওয়াজ এবং নাদিরা ইয়াসমিন জলি বৈঠকে অংশগ্রহণ করেন। রেলপথ মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালকসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন।

বৈঠকে ট্রেনে অবৈধ মালামাল পরিবহন প্রতিরোধে কার্যকর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ, সম্প্রতি বাংলাদেশ রেলওয়ের দুর্ঘটনার কারণ ও দুর্ঘটনার প্রতিরোধ এবং বাংলাদেশ রেলওয়ে রিফর্ম প্রকল্পে কত টাকা ব্যয় হয়েছে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। কমিটি রেলওয়ের টিকিট বিক্রির অনলাইন ভিত্তিক অ্যাপস আরো প্রয়োজন উপযোগী ও উন্নত করতে কার্যকর ব্যবস্থা নিতে কমিটি সুপারিশ করে। সেইসাথে টিকেট বিক্রিতে যাতে কোন ধরনের স্বজন পোষন ও যাত্রী হয়রানী না ঘটে সে বেষয়ে আরো তৎপর হওয়ার পরামর্শ দেয়া হয়েছে। এসময় কমিটি চট্রগ্রাম থেকে ঢাকা হয়ে কলকাতা পর্যন্ত কিভাবে ট্রেন সার্ভিস চালু করা হয় সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতেও সুপারিশ করে।

বৈঠকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশত বার্ষিকী উপলক্ষে চট্রগ্রাম শহরের সিআরবির সামনে সাত রাস্তার মোড়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এ মুড়াল (ভার্স্কায) স্থাপন নিয়েও আলোচনা হয়। কমিটি ২০২০ সালে মুজিব বর্ষ উপলক্ষ্যে সকল ট্রেন, রেলস্টেশন, শিক্ষা প্রতিষ্ঠান এবং প্রতিদিন ব্যবহৃত টিকিটে ভিন্নতা আনাসহ বছর ব্যাপী অনুষ্ঠান পালনের লক্ষ্যে বাস্তবভিত্তিক উদ্যোগ গ্রহণের জন্য কমিটি সুপারিশ করে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 
Advertise with us
আরও deshdiganto.com সংবাদ


Design and Development by : webnewsdesign.com