Advertise with us
আপনার এলাকার খবর
সম্পূর্ণ নিউজ deshdiganto.com

দূর্ঘটনা
৮:০৪ অপরাহ্ণ, ৭ জুলাই ২০১৯

এবার গরুর সাথে ধাক্কা লেগে কুলাউড়ায় আটকা পড়লো ট্রেন

ছয়ফুল আলম সাইফুলঃ মৌলভীবাজারের কুলাউড়ায় একের পর এক বিপত্তিতে বারবার আটকা পড়ছে ট্রেন। রোববার সন্ধ্যায় কুলাউড়ায় মনু স্টেশনে আটকা পড়ে ঢাকা থেকে সিলেটগামী জয়ন্তিকা এক্সপ্রেস। জানা যায়, রোববার সন্ধ্যা ৬ টায় কুলাউড়ার মনু রেলস্টেশন সংলগ্ন এলাকায় রেলপথ দিয়ে হেঁটে যাওয়া একটি গরুর সাথে ধাক্কা লাগে আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেসের। এতে ওই ট্রেনের ইঞ্জিনের ভ্যাকুয়াম পাইপ ছিঁড়ে […]

এবার গরুর সাথে ধাক্কা লেগে কুলাউড়ায় আটকা পড়লো ট্রেন
ছয়ফুল আলম সাইফুলঃ
১ মিনিটে পড়ুন |

ছয়ফুল আলম সাইফুলঃ মৌলভীবাজারের কুলাউড়ায় একের পর এক বিপত্তিতে বারবার আটকা পড়ছে ট্রেন। রোববার সন্ধ্যায় কুলাউড়ায় মনু স্টেশনে আটকা পড়ে ঢাকা থেকে সিলেটগামী জয়ন্তিকা এক্সপ্রেস।

জানা যায়, রোববার সন্ধ্যা ৬ টায় কুলাউড়ার মনু রেলস্টেশন সংলগ্ন এলাকায় রেলপথ দিয়ে হেঁটে যাওয়া একটি গরুর সাথে ধাক্কা লাগে আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেসের। এতে ওই ট্রেনের ইঞ্জিনের ভ্যাকুয়াম পাইপ ছিঁড়ে যায়। ফলে মনু স্টেশন এলাকায় আটকা পড়ে ট্রেনটি।

সন্ধ্যা সাড়ে ৭টার কিছু পর ট্রেনটি মনু স্টেশন থেকে কুলাউড়ার উদ্দেশ্যে রওয়ানা দেয়। এতে প্রায় দেড় ঘন্টা বন্ধ থাকে ট্রেন যোগাযোগ। বিপাকে পড়েন ট্রেনটির যাত্রীরা।

কুলাউড়া রেলওয়ে ঊর্ধ্বতন সহকারি প্রকৌশলী (পথ) জুয়েল আহমদের সাথে যোগাযোগ করা হলে তিনি এব্যাপারে কিছু জানেন না বলে জানান।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 
Advertise with us
আরও deshdiganto.com সংবাদ


Design and Development by : webnewsdesign.com