Advertise with us
আপনার এলাকার খবর
সম্পূর্ণ নিউজ deshdiganto.com

দূর্ঘটনা
৯:৩০ অপরাহ্ণ, ১৮ জুন ২০১৯

কল্যাণপুরে স্পেশালাইড হাসপাতালের পাশে তেলের পাম্পে আগুন

দেশদিগন্ত নিউজঃ   রাজধানীর কল্যাণপুরের রাজিয়া পেট্রোল পাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ করছে। মঙ্গলবার (১৮ জুন) বিকেল সোয়া ৫ টায় আগুনের সূত্রপাত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাসেল সিকদার। বিকেল ৫টা ৪৫ মিনিটে কন্ট্রোল রুম থেকে জানানো হয়, পাম্পটি বাংলাদেশ স্পেশালাইড হাসপাতালের […]

কল্যাণপুরে স্পেশালাইড হাসপাতালের পাশে তেলের পাম্পে আগুন
দেশদিগন্ত নিউজঃ
১ মিনিটে পড়ুন |

দেশদিগন্ত নিউজঃ   রাজধানীর কল্যাণপুরের রাজিয়া পেট্রোল পাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ করছে। মঙ্গলবার (১৮ জুন) বিকেল সোয়া ৫ টায় আগুনের সূত্রপাত হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাসেল সিকদার।
বিকেল ৫টা ৪৫ মিনিটে কন্ট্রোল রুম থেকে জানানো হয়, পাম্পটি বাংলাদেশ স্পেশালাইড হাসপাতালের পাশে। আগুনের তীব্রতা দেখে প্রথমে ৮টি ও পরে আরও ২টি ইউনিট পাঠানো হয়।
তেলের কারণে আগুনের তীব্রতা বাড়ছে। এ ছাড়া চারদিকে কাল ধোঁয়া ছড়াচ্ছে। ফায়ার সার্ভিসের লোকজন আগুন নেভানোর পাশাপাশি আশপাশের ভবন থেকে মানুষজনকে সরিয়ে দিচ্ছেন। এছাড়া বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল থেকে রোগী সরিয়ে নেয়া হচ্ছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 
Advertise with us
আরও deshdiganto.com সংবাদ


Design and Development by : webnewsdesign.com