Advertise with us
আপনার এলাকার খবর
সম্পূর্ণ নিউজ deshdiganto.com

দূর্ঘটনা
৬:১১ অপরাহ্ণ, ৮ জুন ২০১৯

বিয়ের গাড়ি সাজানোর সময় বরের মৃত্যু

দেশদিগন্ত নিউজ ডেস্কঃ মাদারীপুরের কালকিনিতে নিজের বিয়ের গাড়ি সাজানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রবিউল সরদার (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার গোপালপুর ইউনিয়নের বীর মোহন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রবিউল সরদার ওই এলাকার সালাম সরদারের ছেলে। তিনি বাংলাদেশ আনসার বাহিনীর সদস্য ছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে কমলাপুরের রাজ্জাক চৌকিদারের মেয়ে সোনিয়া […]

বিয়ের গাড়ি সাজানোর সময় বরের মৃত্যু
দেশদিগন্ত নিউজ ডেস্কঃ
১ মিনিটে পড়ুন |

দেশদিগন্ত নিউজ ডেস্কঃ মাদারীপুরের কালকিনিতে নিজের বিয়ের গাড়ি সাজানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রবিউল সরদার (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার গোপালপুর ইউনিয়নের বীর মোহন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রবিউল সরদার ওই এলাকার সালাম সরদারের ছেলে। তিনি বাংলাদেশ আনসার বাহিনীর সদস্য ছিলেন।

নিহতের ছোট ভাই বাবু সরদার বলেন, ভাইয়ের করুণ মৃত্যু মানতে পারছি না। বাবা-মা মৃত্যুর খবর শুনে বাকরুদ্ধ। অব্যবস্থাপনার কারণেই তার ছিঁড়ে মসজিদের গ্রিলে বিদ্যুৎ সঞ্চালন হয়েছে।

ডাসার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম কিবরিয়া বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবক মারা যাওয়ার খবর পেয়েছি। বিদ্যুৎ বিভাগ বা মসজিদ কমিটি অথবা নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ আসেনি। অভিযোগ এলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 
Advertise with us
আরও deshdiganto.com সংবাদ


Design and Development by : webnewsdesign.com