Advertise with us
আপনার এলাকার খবর
সম্পূর্ণ নিউজ deshdiganto.com

আন্তর্জাতিক
২:৫৫ পূর্বাহ্ণ, ৩১ মে ২০১৯

সংযুক্ত আরব আমিরাত কেন্দ্রীয় যুবদলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

ইছমত আলী, দুবাই প্রতিনিধিঃ বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুসাস্থ কামনায় গত ২৯ শে মে ২০১৯ ইং রোজ বুধবার বিকাল ৫ টায় উম্ম আল কোয়াইন নেসটো সেন্টার হলরুমে সংযুক্ত আরব আমিরাত কেন্দ্রীয় যুবদলের উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল আয়োজন করা হয়। আমিরাত কেন্দ্রীয় যুবদলের প্রতিষ্টাতা সভাপতি প্রকৌশলী […]

সংযুক্ত আরব আমিরাত কেন্দ্রীয় যুবদলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল
ইছমত আলী, দুবাই প্রতিনিধিঃ
২ মিনিটে পড়ুন |

ইছমত আলী, দুবাই প্রতিনিধিঃ বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুসাস্থ কামনায় গত ২৯ শে মে ২০১৯ ইং রোজ বুধবার বিকাল ৫ টায় উম্ম আল কোয়াইন নেসটো সেন্টার হলরুমে সংযুক্ত আরব আমিরাত কেন্দ্রীয় যুবদলের উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল আয়োজন করা হয়। আমিরাত কেন্দ্রীয় যুবদলের প্রতিষ্টাতা সভাপতি প্রকৌশলী ফারুক মাহমুদ চৌধরীর সভাপতিত্বে সাংগটনিক সম্পাদক শাহাজান সজিবের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংযুক্ত আরব আমিরাত কেন্দ্রীয় বিএনপির সভাপতি মোঃ জাকির হোসেন, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইউ,এ,ই যুবদলের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আবু ইউসুফ রানা, উম্ম আল কোয়াইন বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল ফারুক, সাধারন সম্পাদক কয়েছ আহমদ, ইউ,এ,ই যুবদল সহ সভাপতি জানে আলম, আরাফাত সিদ্দিক, ইছমত আলী, প্রচার সম্পাদক খায়রুল ইসলাম তারেক, উম্ম আল কোয়াইন যুবদল সভাপতি জোনায়েদ সিদ্দিক, আল আইন যুবদল সভাপতি জয়নাল আবেদিন, রাস আল খাইমা যুবদল সভাপতি আহাদ আহমদ, আজমান যুবদল সাধারন সম্পাদক আনোয়ার হোসেন, রাস আল খাইমা যুবদল সাধারন সম্পাদক রুম্মান আহমেদ, দুবাই যুবদল নেতৃবৃন্দ সহ ইউ,এ,ই বিএনপি ও অঙ্গ সংগটনের বিভিন্ন স্টেইটের শহীদ জিয়ার আদর্শের নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে জনাব জাকির হোসেন বলেন শহীদ জিয়া দেশের চরম দু:সময়ে স্বাধীনতার ঘোষনা দিয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়ে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন বলেই আজ আমরা বিশ্ব জুড়ে মাথা উঁচু করে চলতে পারি। তিনি বলেন, একজন বয়োজ্যেষ্ঠ নেত্রী সাবেক তিন বারের প্রধানমন্ত্রীকে এভাবে মিথ্যা মামলায় জেলে বন্ধী রেখে বর্তমান অবৈধ সরকার চরম অন্যায় আচরন করছে। অবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি চান। যুবদল সভাপতি প্রকৌশলী ফারুক মাহমুদ চৌ: দেশনেত্রীর সুস্থতায় কামনায় দোয়া পরিচালনা করেন।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 
Advertise with us
আরও deshdiganto.com সংবাদ


Design and Development by : webnewsdesign.com