Advertise with us
আপনার এলাকার খবর
সম্পূর্ণ নিউজ deshdiganto.com

আন্তর্জাতিক
২:২৯ অপরাহ্ণ, ২৬ মার্চ ২০১৯

নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশন ও বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে জাতীয় সংগীত পরিবেশন

জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশন এবং বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের যৌথ আয়োজনে একযোগে একই সময়ে বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশনায় অংশগ্রহণ করেন বিপুল সংখ্যক প্রবাসী। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে জাতীয় সংগীত পরিবেশনকালে বাংলাদেশের সাথে একযোগে একই সময়ে জাতীয় সংগীত পরিবেশিত হয়। স্থানীয় সময় ২৫ মার্চ রাত ১০ টায় (বাংলাদেশ সময় ২৬ […]

নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশন ও বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে জাতীয় সংগীত পরিবেশন
দেশদিগন্ত নিউজ ডেস্কঃ
১ মিনিটে পড়ুন |

জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশন এবং বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের যৌথ আয়োজনে একযোগে একই সময়ে বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশনায় অংশগ্রহণ করেন বিপুল সংখ্যক প্রবাসী। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে জাতীয় সংগীত পরিবেশনকালে বাংলাদেশের সাথে একযোগে একই সময়ে জাতীয় সংগীত পরিবেশিত হয়।

স্থানীয় সময় ২৫ মার্চ রাত ১০ টায় (বাংলাদেশ সময় ২৬ মার্চ সকাল ৮ টায়) নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল-এ জাতীয় সংগীত পরিবেশন কার্যক্রমটি প্রজেক্টরের মাধ্যমে সরাসরি সম্প্রচারিত হয়।

জাতিসংঘে বাংলাদেশ মিশনের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন, কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসা, মিশন ও কনস্যুলেটের কর্মকর্তা ও কর্মচারীগণ ছাড়াও নিউইয়র্কে বসবাসরত শিশু-কিশোর, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ এতে অংশগ্রহণ করেন।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 
Advertise with us
আরও deshdiganto.com সংবাদ


Design and Development by : webnewsdesign.com