ছয়ফুল আলম সাইফুল, মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ও হাজীপুর ইউনিয়নের শাইলকা ও সুখনাভী নামক স্থানে স্বপ্নের রাজাপুর সেতুসহ উভয় পাশের রাস্তায় প্রায় ৩০০ কোটি টাকার কাজ শুরু হয়েছে। রাজাপুর এলাকা থেকে ১কিলোমিটার দক্ষিণে পৃথিমপাশা ইউনিয়নের শাইলকা ও হাজীপুর হাজীপুর ইউনিয়নের আলীপুর সুখনাভী নামক স্থানে এই সেতুর মুল কাজের জন্য মালামাল ও […]
ছয়ফুল আলম সাইফুল, মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ও হাজীপুর ইউনিয়নের শাইলকা ও সুখনাভী নামক স্থানে স্বপ্নের রাজাপুর সেতুসহ উভয় পাশের রাস্তায় প্রায় ৩০০ কোটি টাকার কাজ শুরু হয়েছে।
![]()
রাজাপুর এলাকা থেকে ১কিলোমিটার দক্ষিণে পৃথিমপাশা ইউনিয়নের শাইলকা ও হাজীপুর হাজীপুর ইউনিয়নের আলীপুর সুখনাভী নামক স্থানে এই সেতুর মুল কাজের জন্য মালামাল ও অস্থয়ী স্থাপনা তৈরী করা হচ্ছে। সেতুর কাজ শুরু হওয়ার খবরে দুই ইউনিয়নের মানুষ আনন্দে ভাসছেন। উক্ত এলাকার মানুষের দীর্ঘ দিনের দাবী পুরণ হওয়ার খবর পেয়ে এলাকার লোকজন কাজ দেখতে আসছেন।
![]()
সংযুক্ত প্রকল্পের ফলে সীমান্তবর্তী পৃথিমপাশা- হাজীপুর – শরীফপুর ইউনিয়নের সাথে কৈলাশহর থেকে চাতলা চেকপোষ্ট হয়ে আসা যানবাহন রবিরবাজার হয়ে কুলাউড়া উপজেলা সদরের সাথে সরাসরি সড়ক যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি হবে।
মনু নদীতে “রাজাপুর সেতু ” সংযুক্ত ভুমি অধিগ্রহনসহ নতুন ৭.৫ কি.মি সড়ক নির্মাণ, হাজিপুর- শরিফপুর – চাতলা স্থল বন্দর পর্যন্ত ২৪কি.মি ভায়া রবিরবাজার -টিলাগাঁও বাজার সড়ক উন্নয়ন এর কাজ শুরু হয়েছে।
![]()
এসব কাজগুলোর ঠিকাদারি প্রতিষ্ঠান হচ্ছে – সেতু প্রকল্প – মেসার্স জন জেবি লি:। সড়ক প্রকল্প – মেসার্স ওয়াহিদ কো. লি: ঢাকা। এ বিষয়ে মৌলভীবাজার সড়ক বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মোঃ রাশেদুল হক বলেন,বর্তমানে ১২ ফুট থেকে ১৮ ফুট পাকা ও মোট ২৪ ফুট সড়ক তৈরিকরণ এবং চলমাস উভয় প্রকল্পগুলো কাজ দ্রুত সময়ের মধ্যে শেষ করতে আমরা কাজ শুরু করেছি। এজন্য তিনি সকলের সহযোগীতা চেয়েছেন।
| রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | |
| ১ | ১৩ | ৪ | ১৫ | ১৬ | ১ | ৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২ | ৯ | ৩০ | ||