Advertise with us
আপনার এলাকার খবর
সম্পূর্ণ নিউজ deshdiganto.com

অপরাধ
৫:৪০ অপরাহ্ণ, ১১ মার্চ ২০১৯

‘পাকিস্তান আমলেও ডাকসুতে এমন কলঙ্ক হয়নি’

ডাকসু নির্বাচনে যা হলো তা গোটা নির্বাচনী ব্যবস্থাকে ফের কলঙ্কিত করেছে। পাকিস্তান আমলে আইয়ুব খানের সরকারের সময়েও ডাকসু নির্বাচনে এমন কলঙ্ক হয়নি। সরকার যে নির্বাচনী সংস্কৃতি তা রুখে দেয়ার সময় এসেছে। কথাগুলো বলেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম। সেলিম বাংলাদেশের স্বাধীনতার পর প্রথম ডাকসুর ভাইস-প্রেসিডেন্ট (ভিপি) নির্বাচিত হন। সোমবার ডাকসু নির্বাচন নিয়ে প্রতিক্রিয়া […]

‘পাকিস্তান আমলেও ডাকসুতে এমন কলঙ্ক হয়নি’
১ মিনিটে পড়ুন |

ডাকসু নির্বাচনে যা হলো তা গোটা নির্বাচনী ব্যবস্থাকে ফের কলঙ্কিত করেছে। পাকিস্তান আমলে আইয়ুব খানের সরকারের সময়েও ডাকসু নির্বাচনে এমন কলঙ্ক হয়নি। সরকার যে নির্বাচনী সংস্কৃতি তা রুখে দেয়ার সময় এসেছে।

কথাগুলো বলেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম। সেলিম বাংলাদেশের স্বাধীনতার পর প্রথম ডাকসুর ভাইস-প্রেসিডেন্ট (ভিপি) নির্বাচিত হন।

সেলিম বলেন, ‘২৮ বছর পর শিক্ষার্থীরা অপেক্ষায় ছিলেন, তাদের মতের প্রকাশ ঘটাতে। কিন্তু নির্লজ্জভাবে অন্যান্য নির্বাচনের মতো এখানেও জালিয়াতি করা হলো। এটি কলঙ্কিত করল ডাকসুকে। তবে সরকারের নির্বাচনী সংস্কৃতি রুখে দেয়ার সময় এসেছে এখন।’

এ সময় তিনি সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান এবং প্রগতিশীলদের ব্যানারে ডাকসু নির্বাচনে বারবার সাধারণ শিক্ষার্থীদের বিজয় হয়েছে বলে মন্তব্য করেন।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 
Advertise with us
আরও deshdiganto.com সংবাদ


Design and Development by : webnewsdesign.com