ঢাকা , বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
আপডেট :
রাসেল ও সোহেল এর নেতৃত্বে সংযুক্ত আরব আমিরাত জালালাবাদ অ্যাসোসিয়েশন পর্তুগালে বর্ণাঢ্য আয়োজনে বিজয় মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন বড়লেখায় দুর্বৃত্তদের হামলায় নিজ বাড়িতে দুই ভাই খুন মহান বিজয় দিবস উপলক্ষে পর্তুগাল বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত বড়লেখা বিএনপির গ্রুপিং, কেন্দ্রীয় হস্তক্ষেপ ছাড়া সমাধান সম্ভব নয় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালন করেছে বাংলাদেশ দুতাবাস পর্তুগাল মহান বিজয় দিবস উপলক্ষে পর্তুগাল বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত কাজা দো বাংলাদেশ’র উদ্যোগে পর্তুগালে মহান বিজয় দিবস উদযাপন ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপলক্ষে সংবাদ সম্মেলন পর্তুগালে নতুন বেতন বিপ্লব: মন্টিনিগ্রোর উচ্চাভিলাষী অর্থনৈতিক রূপরেখা তারেক রহমান হবেন বাংলাদেশের মাহাথির মোহাম্মদ :দেশের রাজনীতিতে নতুন অধ্যায়

নওগাঁয় ধরা পড়লো বিরল গন্ধগোকুল, শরীর থেকে সুগন্ধ ছড়ায় প্রাণীটির

দেশদিগন্ত নিউজ ডেস্কঃ
  • আপডেটের সময় : ১১:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৩ ফেব্রুয়ারী ২০১৯
  • / ১৬২২ টাইম ভিউ

নওগাঁ সদর উপজেলার দুবলহাটী ইউনিয়নের পিরোজপুর গ্রাম থেকে একটি গন্ধগোকুল উদ্ধার করেছে এলাকাবাসী। মঙ্গলবার দুপুরে গ্রামের একটি জঙ্গল থেকে প্রাণীটি উদ্ধার করা হয়। পরে বিকেলে ওই জঙ্গলে আবারও ছেড়ে দেয়া হয় সেটিকে।

স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, সকালে গ্রামের একটি জঙ্গলের পাশে এক কৃষক প্রাণীটি দেখতে পান। প্রাণীটি দেখতে কাঠবিড়ালির মতো। তবে আকারে বড়। তিনি স্থায়ী আরো কয়েকজনকে ডেকে নিয়ে এসে প্রাণীটিকে ধরে পিরোজপুর রেন্টিতলা বাজারে বেঁধে রাখেন। প্রাণীটির শরীর থেকে এক প্রকার সুগন্ধ বের হচ্ছিল বলেও জানা যায়। এরপর প্রাণীসম্পদ অফিসে বিষয়টি অবগত করা হয়।

নওগাঁ জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা উত্তম দাস বলেন, বিরল এ প্রাণীটির নাম গন্ধগোকুল। এর আগেও নওগাঁর বিভিন্ন এলাকা থেকে বেশ কয়েকটি গন্ধগোকুল উদ্ধার করা হয়েছে। সেগুলোকে জেলার ধাইমইরহাট উপজেলার আলতাদীঘি জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়েছে।

স্থানীয় দুবলহাটি ইউনিয়ন পরিষদের ওয়ার্ড মেম্বার ময়েন উদ্দীন বলেন, প্রাণীটিকে সন্ধ্যায় পিরোজপুর প্রাথমিক বিদ্যালয়ের পেছনের একটি জঙ্গলে ছেড়ে দেয়া হয়েছে।

পোস্ট শেয়ার করুন

নওগাঁয় ধরা পড়লো বিরল গন্ধগোকুল, শরীর থেকে সুগন্ধ ছড়ায় প্রাণীটির

আপডেটের সময় : ১১:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৩ ফেব্রুয়ারী ২০১৯