Advertise with us
আপনার এলাকার খবর
সম্পূর্ণ নিউজ deshdiganto.com

Uncategorized
৭:১১ অপরাহ্ণ, ১২ ফেব্রুয়ারি ২০১৯

কারামুক্ত বিএনপি নেতা বেলয়েত হোসেন চৌধুরীর মৃত্যু, সুলতান মনসুরের শোক প্রকাশ

ছয়ফুল আলম সাইফুল, মৌলভীবাজার প্রতিনিধিঃ  সদ্য কারামুক্ত কুলাউড়া সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক প্রবীণ রাজনীতিবিদ বেলয়েত হোসেন চৌধুরী শাহীন চিকিৎসারত অবস্থায় মারা গেছেন। তিনি সদর ইউনিয়ন মিনারমহল গ্রামের বাসিন্দা। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের নির্বাচিত সাংসদ ও সাবেক ডাকসু ভিপি সুলতান মোহাম্মদ মনসুর আহমদ। ১২ ফেব্রুয়ারী মঙ্গলবার সকাল সাড়ে ৭টার […]

কারামুক্ত বিএনপি নেতা বেলয়েত হোসেন চৌধুরীর মৃত্যু, সুলতান মনসুরের শোক প্রকাশ
ছয়ফুল আলম সাইফুল, মৌলভীবাজার প্রতিনিধিঃ
২ মিনিটে পড়ুন |

ছয়ফুল আলম সাইফুল, মৌলভীবাজার প্রতিনিধিঃ  সদ্য কারামুক্ত কুলাউড়া সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক প্রবীণ রাজনীতিবিদ বেলয়েত হোসেন চৌধুরী শাহীন চিকিৎসারত অবস্থায় মারা গেছেন। তিনি সদর ইউনিয়ন মিনারমহল গ্রামের বাসিন্দা। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের নির্বাচিত সাংসদ ও সাবেক ডাকসু ভিপি সুলতান মোহাম্মদ মনসুর আহমদ।

১২ ফেব্রুয়ারী মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউ-তে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে।

জানা যায়, বিগত একাদশ জাতীয় নির্বাচনে মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে নির্বাচন চলাকালীন সময়ে দায়েরকৃত একটি পুলিশ এ্যসল্ট মামলায় এক মাসেরও বেশী সময় কারাগারে ছিলেন তিনি। গত ২৫ ডিসেম্বর কুলাউড়ার লক্ষ্মীপুর গ্রাম থেকে তাঁকে আটক করা হয়। প্রায় ১ মাস কারাগারে থেকে তিনি গত ২৯ জানুয়ারী তিনি জামিনে মুক্ত হন। মুক্তি পেয়ে ওইদিন তিনি নিজ বাড়ি মিনারমহল গ্রামে পৌঁছামাত্র স্ট্রোক করেন। সাথে সাথে তাঁকে সিলেট এর একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাঁকে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে তিনি আইসিইউ-তে চিকিৎসা দেয়া হয়। এমতাবস্থায় মঙ্গলবার সকালে তাঁর মৃত্যু হয়।

পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকাল ৫টার দিকে বাড়ির পাঞ্চেগানা মসজিদে জানাজা শেষে পারিবারিক কবরাস্থানে তাঁকে দাফন করা হবে। তাঁর মৃত্যুতে কুলাউড়ার রাজনৈতিক অঙ্গণে গভীর শোক নেমে এসেছে। জাতীয় পার্টি (কাজী জাফর) এর প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সাংসদ নবাব আলী আব্বাস খান, মৌলভীবাজার জেলা বিএনপির সহ-সভাপতি এডভোকেট আবেদ রাজা, কুলাউড়া বিএনপি নেতা ও সাবেক মেয়র কামাল উদ্দিন আহমদ জুনেদ, জেলা বিএনপি সদস্য বদরুজ্জামান সজল, বিএনপি নেতা রেদওয়ান খান, এমএ মজিদ, মুজিবুল আলম সুহেল, ইউপি চেয়ারম্যান আব্দুল জলিল জামাল, কমর উদ্দিন কমরু, সাবেক ইউপি চেয়ারম্যান ইছহাক চৌধুরী ইমরান, পৌর কাউন্সিলর ও জেলা যুবদলের সহ সভাপতি হারুনুর রশীদ, জেলা স্বেচ্ছাসেবকলীগের সহ সভাপতি জুবের খান, সারোয়ার আলম বেলাল, কুলাউড়া উপজেলা ছাত্রদলের সভাপতি এম. ফয়েজ উদ্দিন ও সাধারণ সম্পাদক এম. গিয়াস উদ্দিন মোল্লা, কুলা্উড়া ক্যাবল নেটওয়ার্ক এসোসিয়েশনের সভাপতি ছয়ফুল আলম সাইফুল প্রমুখ।

 

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর

২ মাস আগে
Uncategorized

Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 
Advertise with us
আরও deshdiganto.com সংবাদ


Design and Development by : webnewsdesign.com