Advertise with us
আপনার এলাকার খবর
সম্পূর্ণ নিউজ deshdiganto.com

বিনোদন
১২:৩০ অপরাহ্ণ, ১০ ফেব্রুয়ারি ২০১৯

শমশের-নগরে গ্রামবাংলার পিঠা উৎসব

ছয়ফুল আলম সাইফুল, মৌলভীবাজার প্রতিনিধিঃ  গ্রামবাংলার হরেক রকমের পিঠাপুলি নিয়ে বসেছিল পিঠা উৎসবে। আয়োজকরা জানিয়েছেন, হরেক রকমের পিঠার সমাহার। চিতই, পাটিসাপটা, গোলাপ, ভাপা, নকশি, মাখন,মিষ্টি সন্দেশসহ ইত্যাদি তালিকায় রয়েছে।   ৯ ফ্রেবুয়ারী শনিবার মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশের নগরের সিংরাউলী মাঠে দিনব্যাপী উৎসবের ধারাবাহিক ১৪তম এই উৎসব অনুষ্ঠিত হয়। আগত দর্শনার্থীরা পিঠা পরখ করে দেখেছেন। কেউ […]

শমশের-নগরে গ্রামবাংলার পিঠা উৎসব
ছয়ফুল আলম সাইফুল, মৌলভীবাজার প্রতিনিধিঃ
১ মিনিটে পড়ুন |
ছয়ফুল আলম সাইফুল, মৌলভীবাজার প্রতিনিধিঃ  গ্রামবাংলার হরেক রকমের পিঠাপুলি নিয়ে বসেছিল পিঠা উৎসবে। আয়োজকরা জানিয়েছেন, হরেক রকমের পিঠার সমাহার। চিতই, পাটিসাপটা, গোলাপ, ভাপা, নকশি, মাখন,মিষ্টি সন্দেশসহ ইত্যাদি তালিকায় রয়েছে।

 

৯ ফ্রেবুয়ারী শনিবার মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশের নগরের সিংরাউলী মাঠে দিনব্যাপী উৎসবের ধারাবাহিক ১৪তম এই উৎসব অনুষ্ঠিত হয়। আগত দর্শনার্থীরা পিঠা পরখ করে দেখেছেন। কেউ কেউ নিয়েছেন স্বাদও। এই পিঠা উৎসবের আয়োজন করে শমশেরনগর পিঠা উৎসব উদযাপন কমিটি। পিঠা উদযাপন কমিটির আহবায়ক জুয়েল আহমদের সভাপতিত্বে ও সদস্য সচিব সৈয়দ ইশতেয়াক বাবেল এর পরিচালনায় দুপুরে কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যাপক রফিকুর রহমান এই উৎসবের উদ্বোধন করেন।
এসময় মেজর জেনারেল অব: সৈয়দ ইফতেখার উদ্দিন, মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুজ্জামান, কমলগঞ্জ থানার ওসি আরিফুর রহমান,সাংবাদিক শাহীন আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, পিঠাপুলি বানানো এখন অনেক কমে গেছে। গ্রামবাংলার বাহারি পিঠা তৈরি আমাদের সংস্কৃতির অংশ। সামাজিক, পারিবারিক ও ধর্মীয় উৎসবে পিঠার প্রচলন বেশ পুরোনো। এ রকম আয়োজন আমাদের গ্রামবাংলার সংস্কৃতিকে মনে করিয়ে দেয়।

পিঠা উৎসব উপলক্ষে খেলাধূলা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ ছাড়া  সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। সংগীত পরিবেশন ক্লোজআপ ওয়ান তারকা রানা।
Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 
Advertise with us
আরও deshdiganto.com সংবাদ


Design and Development by : webnewsdesign.com