Advertise with us
আপনার এলাকার খবর
সম্পূর্ণ নিউজ deshdiganto.com

Uncategorized
৭:২২ অপরাহ্ণ, ৩০ জানুয়ারি ২০১৯

কমলগঞ্জে ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

দেশদিগন্ত নিউজ ডেস্ক:  মৌলভীবাজারের কমলগঞ্জে হযরত শাহ্ ইয়াছিন (রহঃ) এর বার্ষিক ওরস মোবারক উপলক্ষে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকাল সাড়ে ৩টায়। কমলগঞ্জ পৌরসভার কুমড়াকাপন গ্রামের হযরত আদমশাহ (র:) মাজার সংলগ্ন মাঠে এই ঘোড়া দৌড় প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। এসময় আশপাশের গ্রামের হাজার হাজার নারী-পুরুষ ও উৎসুক শিশুরা প্রতিযোগিতাস্থলে উপস্থিত […]

কমলগঞ্জে ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত
দেশদিগন্ত নিউজ ডেস্ক:
২ মিনিটে পড়ুন |

দেশদিগন্ত নিউজ ডেস্ক:  মৌলভীবাজারের কমলগঞ্জে হযরত শাহ্ ইয়াছিন (রহঃ) এর বার্ষিক ওরস মোবারক উপলক্ষে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকাল সাড়ে ৩টায়।

কমলগঞ্জ পৌরসভার কুমড়াকাপন গ্রামের হযরত আদমশাহ (র:) মাজার সংলগ্ন মাঠে এই ঘোড়া দৌড় প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। এসময় আশপাশের গ্রামের হাজার হাজার নারী-পুরুষ ও উৎসুক শিশুরা প্রতিযোগিতাস্থলে উপস্থিত হন। খেলাটি পরিচালনা করেন আমির মিয়া।

ঘোড়া দৌড় প্রতিযোগিতায় কমলগঞ্জ উপজেলাসহ বিভিন্ন জেলা-উপজেলা থেকে ১৬ জন খেলোয়াড় তাদের নিজ নিজ ঘোড়া নিয়ে ঘোড়া দৌড় প্রতিযোগীতায় অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার মনিরাজ, ২য় স্থান লাভ করেন হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার জালালি ও হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার মনিলাল ৩য় স্থান অর্জন করেন। পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কমলগঞ্জ পৌরসভার মেয়র মো: জুয়েল আহমদ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ ড. মো: আব্দুস শহীদ এমপি। বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জের ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার সুমী আক্তার, উপজেলা আওয়ামীলীগ সভাপতি এম, মোসাদ্দেক আহমেদ মানিক, কমলগঞ্জ থানার ওসি মো: আরিফুর রহমান, উপজেলা বিআরডিবি চেয়ারম্যান ইমতিয়াজ আহমেদ বুলবুল, কমলগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান মো: আব্দুল হান্নান প্রমুখ।

স্থানীয় বাসিন্দা পৌর কাউন্সিলর মো: আনোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, অ্যাডভোকেট মো: সানোয়ার হোসেন জানান, মৌলভীবাজার জেলার বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার দর্শক ঘোড় দৌড় দেখতে আসেন। আবহমান গ্রাম বাংলার এই প্রতিযোগিতাকালে পুরো এলাকা জুড়ে উৎসবে রূপ নেয়। আধুনিক সভ্য যুগের টেলিভিশন, ফেসবুক ইন্টারনেটের এ যুগে কিছুটা সময়ের জন্য মানুষ নির্মল আনন্দ উপভোগ করেছেন।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর

২ মাস আগে
Uncategorized

Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 
Advertise with us
আরও deshdiganto.com সংবাদ


Design and Development by : webnewsdesign.com