Advertise with us
আপনার এলাকার খবর
সম্পূর্ণ নিউজ deshdiganto.com

অন্যান্য দল
৬:২৪ অপরাহ্ণ, ৮ জানুয়ারি ২০১৯

আন্দোলনের ‘কৌশল’ নির্ধারণে বিকেলে ঐক্যফ্রন্টের বৈঠক

দেশদিগন্ত নিউজ ডেস্ক: নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের দাবি আদায়ে ‘আন্দোলনের কৌশল’ খুঁজছেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা। তবে গণতান্ত্রিক উপায়ে প্রতিবাদ, সভা-সমাবেশ করার মাধ্যমেই এই দাবি আদায়ের পক্ষে তারা। আর আন্দোলনের কৌশল-কর্মসূচি নির্ধারণ করতে মঙ্গলবার, ৮ জানুয়ারি, বৈঠকে বসতে যাচ্ছে জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটি। বিকেল ৪টায় রাজধানীর বেইলি রোডের ফ্রন্টের আহ্বায়ক ও গণফোরাম সভাপতি ড. কামাল […]

আন্দোলনের ‘কৌশল’ নির্ধারণে বিকেলে ঐক্যফ্রন্টের বৈঠক
দেশদিগন্ত নিউজ ডেস্ক:
১ মিনিটে পড়ুন |

দেশদিগন্ত নিউজ ডেস্ক: নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের দাবি আদায়ে ‘আন্দোলনের কৌশল’ খুঁজছেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা। তবে গণতান্ত্রিক উপায়ে প্রতিবাদ, সভা-সমাবেশ করার মাধ্যমেই এই দাবি আদায়ের পক্ষে তারা।

আর আন্দোলনের কৌশল-কর্মসূচি নির্ধারণ করতে মঙ্গলবার, ৮ জানুয়ারি, বৈঠকে বসতে যাচ্ছে জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটি। বিকেল ৪টায় রাজধানীর বেইলি রোডের ফ্রন্টের আহ্বায়ক ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের বাসভবনে এই বৈঠক অনুষ্ঠিত হবে।
জাতীয় ঐক্যফ্রন্টের দফতর প্রধান জাহাঙ্গীর আলম মিন্টু বিষয়টি নিশ্চিত করে জানান, বৈঠকে ড. কামাল হোসেন ছাড়াও থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জেএসডি সভাপতি আ স ম আব্দুর রব, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী ও ফ্রন্টের অন্যতম নেতা ডা. জাফরুল্লাহ চৌধুরী।
ঐক্যফ্রন্টের একটি সূত্র জানিয়েছে, সদ্য অনুষ্ঠিত নির্বাচনে ঐক্যফ্রন্ট থেকে প্রতিদ্বন্দ্বিতা করে এমপি নির্বাচিতদের শপথ নিয়ে সিদ্ধান্ত ও নির্বাচন পরবর্তী আন্দোলন কর্মসূচি নির্ধারণে এই বৈঠক অনুষ্ঠিত হবে। এছাড়া ফ্রন্টের ঐক্য যেন বজায় থাকে সে বিষয়েও তাগিদ দেওয়া হবে বৈঠকে। পরে সাংবাদিকদের কাছে বিভিন্ন প্রশ্নের উত্তর দেবেন নেতারা

 

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর

এম এম শাহীনের ঈদ শুভেচ্ছা
৭ বছর আগে

Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১ 
Advertise with us
আরও deshdiganto.com সংবাদ


Design and Development by : webnewsdesign.com