Advertise with us
আপনার এলাকার খবর
সম্পূর্ণ নিউজ deshdiganto.com

Uncategorized
৭:৩১ অপরাহ্ণ, ২০ ডিসেম্বর ২০১৮

কুলাউড়ার ভূকশিমইলে নৌকার অফিসে হামলা-ভাঙচুরের অভিযোগ: আহত ৬

দেশদিগন্ত নিউজ ডেস্ক: মৌলভীবাজার-২ কুলাউড়া আসনের ভূকশিমইল ইউনিয়নের নৌকা প্রতিকের প্রধান নির্বাচনী অফিসে হামলা চালিয়ে ভাঙচুর করার অভিযোগ পাওয়া গেছে। বুধবার ১৯ ডিসেম্বর রাত সাড়ে ৯টায় এ হামলার ঘটনাটি ঘঠে। স্থানীয় বাজারে ধানের শীষ প্রতিকের জনসভা শেষে বিএনপি-জামায়াতের কর্মী-সমর্থকরা হামলা চালিয়ে অফিস ভাঙচুর করেছে বলে অভিযোগ নৌকা সমর্থকদের। হামলাকারীদের আক্রমনে নৌকার ৬জন কর্মী-সমর্থক আহত হয়েছেন। এঘটনায় […]

কুলাউড়ার ভূকশিমইলে নৌকার অফিসে হামলা-ভাঙচুরের অভিযোগ: আহত ৬
দেশদিগন্ত নিউজ ডেস্ক:
১ মিনিটে পড়ুন |

দেশদিগন্ত নিউজ ডেস্ক: মৌলভীবাজার-২ কুলাউড়া আসনের ভূকশিমইল ইউনিয়নের নৌকা প্রতিকের প্রধান নির্বাচনী অফিসে হামলা চালিয়ে ভাঙচুর করার অভিযোগ পাওয়া গেছে। বুধবার ১৯ ডিসেম্বর রাত সাড়ে ৯টায় এ হামলার ঘটনাটি ঘঠে। স্থানীয় বাজারে ধানের শীষ প্রতিকের জনসভা শেষে বিএনপি-জামায়াতের কর্মী-সমর্থকরা হামলা চালিয়ে অফিস ভাঙচুর করেছে বলে অভিযোগ নৌকা সমর্থকদের।

হামলাকারীদের আক্রমনে নৌকার ৬জন কর্মী-সমর্থক আহত হয়েছেন। এঘটনায় এলাকায় তুমুল উত্তেজনা বিরাজ করছে। খবর পেয়ে কুলাউড়া থানার ওসি তদন্ত সঞ্জয় চক্রবর্তীর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

ভূকশিমইল ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাঙ্গির আলম জানান, বুধবার ১৮ ডিসেম্বর রাত ৮টার দিকে ভূকশিমইলে ধানের শীষ প্রতিকের প্রার্থী সুলতান মো. মনসুর সমর্থনে জনসভা চলছিল। জনসভা চলার কারনে আমরা স্থানীয় (নৌকার নেতা-কর্মীরা) অফিসে ছিলামনা। নৌকার ৮-১০জন সমর্থক অফিসে বসা ছিলেন। সুলতান মনসুরের সমাবেশ শেষে তাঁর নেতাকর্মীরা মিছিল সহকারে এসে অতর্কিতভাবে নৌকার অফিসে হামলা চালিয়ে ভাঙচুর করেন। এসময় অফিসে বসা ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক শিবলু মিয়া ও বঙ্গবন্ধু পরিষদের সভাপতি এবাদুর রহমানসহ ৬জন নৌকার কর্মীসমর্থক আহত হয়েছেন। আহতদের কুলাউড়া হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর

২ মাস আগে
Uncategorized

Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 
Advertise with us
আরও deshdiganto.com সংবাদ


Design and Development by : webnewsdesign.com