Advertise with us
আপনার এলাকার খবর
সম্পূর্ণ নিউজ deshdiganto.com

বিনোদন
১২:৫৪ পূর্বাহ্ণ, ১৯ সেপ্টেম্বর ২০১৭

৬৯তম অ্যামি অ্যাওয়ার্ডে বিজয়ী হলেন যারা

গত ১৭ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের মাইক্রোসফট থিয়েটারে অনুষ্ঠিত হয়ে গেল অ্যামি অ্যাওয়ার্ডের ৬৯তম আসর। বিশ্ব তারকাদের ঢল চোখে পড়ল এবারের অ্যামিতেও। এবারের উৎসবটি উপস্থাপনা করেন মার্কিন কৌতুকাভিনেতা ও টেলিভিশন উপস্থাপক স্টেফেন কোলবার্ট। অ্যামির এবারের আসরে গুরুত্বপূর্ণ চারটি শাখায় পুরস্কার জিতেছে দ্য হ্যান্ডমেইডস টেল। সেরা ড্রামা, সেরা পরিচালক, সেরা অভিনেত্রী ও সেরা পার্শ্ব অভিনেত্রী শাখায় […]

৬৯তম অ্যামি অ্যাওয়ার্ডে বিজয়ী হলেন যারা
অনলাইন ডেস্ক :
২ মিনিটে পড়ুন |

গত ১৭ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের মাইক্রোসফট থিয়েটারে অনুষ্ঠিত হয়ে গেল অ্যামি অ্যাওয়ার্ডের ৬৯তম আসর। বিশ্ব তারকাদের ঢল চোখে পড়ল এবারের অ্যামিতেও। এবারের উৎসবটি উপস্থাপনা করেন মার্কিন কৌতুকাভিনেতা ও টেলিভিশন উপস্থাপক স্টেফেন কোলবার্ট। অ্যামির এবারের আসরে গুরুত্বপূর্ণ চারটি শাখায় পুরস্কার জিতেছে দ্য হ্যান্ডমেইডস টেল। সেরা ড্রামা, সেরা পরিচালক, সেরা অভিনেত্রী ও সেরা পার্শ্ব অভিনেত্রী শাখায় পুরস্কার জিতেছে এ টিভি সিরিজটি।

সিনেমা শাখায় দ্য নাইট অব-এর জন্য সেরা অভিনেতার পুরস্কার হাতে তুলেছেন ব্রিটিশ অভিনেতা রিজ আহমেদ।

এছাড়া সবচেয়ে বেশি পুরস্কার জেতা সিরিজের মধ্যে রয়েছে এইচবিও’র ‘বিগ লিটল লাইস’।

লিমিটেড সিরিজ শাখায় সেরা অভিনেত্রী, সেরা পার্শ্ব অভিনেত্রী, সেরা পার্শ্ব অভিনেতা, সেরা পরিচালক ও সেরা লিমিটেড সিরিজের পুরস্কার জিতেছে এটি।

E-2-59bf7b6d05641

বিগ লিটিল লাইস’ এর সেরা অভিনেত্রী নিকোল কিডম্যান ও লেস উইথহারস্পুন

ড্রামা সিরিজ : দ্য হ্যান্ডমেইডস টেল (হুলু) সেরা কমেটি সিরিজ বিজয়ী হয়েছে ‘ভিপ’। এইচবিও চ্যানেলে প্রচার হয়েছে এটি।

দ্য হ্যান্ডমেইডস টেল সিরিজের জন্য সেরা ড্রামা অভিনেত্রী ভায়োলা এলিজাবেথ মস, দিস ইজ আস’র জন্য ড্রামা অভিনেতা হিসেবে সেরা অভিনেতার খেতাব জিতেছেন স্টার্লিং কে ব্রাউন, কমেডি অভিনেতায় সেরা হয়েছেন ডোনাল্ড গ্লোভার। অ্যাটলান্টা সিরিজের জন্য এ খেতাব এসেছে তার।

ভিপে অভিনয় করে সেরা কমেডি অভিনেত্রী হয়েছেন জুলিয়া লুইস-ড্রেফাস।

এ ছাড়াও লিমিটেড সিরিজের সেরা অভিনেতা রিজ আহমেদ (দ্য নাইট অব), একই শাখায় সেরা অভিনেত্রী নিকোল কিডম্যান (বিগ লিটল লাইস)।

201371-01-02-59bfcb226568a

৬৯তম অ্যামি অ্যাওয়ার্ডস প্রদান অনুষ্ঠানে পদক হাতে অভিনেত্রী এলিজাবেথ মস

কমেডি সিরিজের সেরা পরিচালক ডোনাল্ড গ্লোভার (অ্যাটলান্টা), ড্রামা সিরজের সেরা পরিচালক রিড মোরানো (দ্য হ্যান্ডমেইডস টেল এবং লিমিটেড সিরিজ, সিনেমা অথবা ড্রাম্যাটিক স্পেশাল পরিচালক হিসেবে জয়ী হয়েছেন জেন মার্ক ভ্যালে (বিগ লিটল লাইস)।

১৭ সেপ্টেম্বর সিবিএস চ্যানেলে প্রচার হয় অনুষ্ঠানটি।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০ 
Advertise with us
আরও deshdiganto.com সংবাদ


Design and Development by : webnewsdesign.com