Advertise with us
আপনার এলাকার খবর
সম্পূর্ণ নিউজ deshdiganto.com

অপরাধ
৯:২২ অপরাহ্ণ, ১৪ ডিসেম্বর ২০২০

স্ত্রীকে পাওয়ার মামলায় হেরে আদালত চত্বরেই জীবন দিলেন হাফিজুর রহমান

স্ত্রীকে পাওয়ার মামলায় হেরে আদালত চত্বরেই জীবন দিলেন হাফিজুর রহমান! স্ত্রী ও সন্তানকে ফিরে পাওয়ার মামলায় হেরে ক্ষোভে আদালত চত্বরেই নিজের বুকে ছুরি চালিয়ে জীবন দিলো এক যুবক। সোমবার দুপুরে হবিগঞ্জ আদালত চত্বর থেকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। নিহত যুবকের নাম হাফিজুর রহমান (৩০)। তিনি শহরের কামড়াপুর গ্রামের বাসিন্দা নূর […]

স্ত্রীকে পাওয়ার মামলায় হেরে আদালত চত্বরেই জীবন দিলেন হাফিজুর রহমান
১ মিনিটে পড়ুন |

স্ত্রীকে পাওয়ার মামলায় হেরে আদালত চত্বরেই জীবন দিলেন হাফিজুর রহমান!

স্ত্রী ও সন্তানকে ফিরে পাওয়ার মামলায় হেরে ক্ষোভে আদালত চত্বরেই নিজের বুকে ছুরি চালিয়ে জীবন দিলো এক যুবক। সোমবার দুপুরে হবিগঞ্জ আদালত চত্বর থেকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। নিহত যুবকের নাম হাফিজুর রহমান (৩০)। তিনি শহরের কামড়াপুর গ্রামের বাসিন্দা নূর মিয়ার ছেলে। হাফিজুর কয়েক বছর আগে বানিয়াচং উপজেলার খাগাউড়া গ্রামের আবদুল খালেকের মেয়ে বুশরা বেগমকে (২৫) বিয়ে করেন। তাদের ঘরে একটি কন্যাসন্তানও রয়েছে। একটা সময় তাদের মধ্যে পারিবারিক বিষয়াদি নিয়ে মনোমালিন্য সৃষ্টি হয়। একপর্যায়ে বুশরা বাবার বাড়ি চলে যান।

পরে স্ত্রী ও সন্তানকে পাওয়ার জন্য আদালতের দ্বারস্ত হন হাফিজুর। বানিয়াচং দ্বিতীয় আদালতে সোমবার এ মামলায় রায়ের দিন ছিল। এদিন আদালতে হাজির হয়ে বুশরা জানান, তিনি স্বামীর ঘর করবেন না। পরিপ্রেক্ষিতে আদালত বুশরাকে বাবার জিম্মায় যাওয়ার আদেশ দেন। রাগে ও ক্ষোভে অভিমানে এজলাস থেকে বেরিয়ে হাফিজুর আদালত চত্বরেই নিজের বুকে ছুরি চালান। এতে তিনি গুরুতর জখম হলে লোকজন তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে পাঠান। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেট পাঠানোর পথে তার মৃত্যু হয়।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 
Advertise with us
আরও deshdiganto.com সংবাদ


Design and Development by : webnewsdesign.com