Advertise with us
আপনার এলাকার খবর
সম্পূর্ণ নিউজ deshdiganto.com

অপরাধ
৯:৪৩ অপরাহ্ণ, ২৫ অক্টোবর ২০২০

ফিল্মি স্টাইলে ৪৫ লাখ টাকা ছিনতাই করে কক্সবাজার ভ্রমণ

এ যেন কোনো সিনেমার দৃশ্য! ঈগলের মতো ছোঁ মেরে টাকার ব্যাগ ছিনতাই করে দৌড়ে পাল্লাচ্ছিলেন এক যুবক। তার পেছনে আরো কয়েকজন সহযোগী। মুহূর্তেই তারা ৪৫ লাখ টাকা নিয়ে হাওয়া। এরপর তাদেরকে গ্রেফতার করা হয় কক্সবাজার থেকে। রাজধানীর সদরঘাট এলকায় গত ১৪  সেপ্টেম্বর এক ব্যবসায়ীর টাকা ছিনতাই করে নিয়ে যান তারই পার্টনার সুলতান। তবে টাকার ব্যাগ […]

ফিল্মি স্টাইলে ৪৫ লাখ টাকা ছিনতাই করে কক্সবাজার ভ্রমণ
২ মিনিটে পড়ুন |

এ যেন কোনো সিনেমার দৃশ্য! ঈগলের মতো ছোঁ মেরে টাকার ব্যাগ ছিনতাই করে দৌড়ে পাল্লাচ্ছিলেন এক যুবক। তার পেছনে আরো কয়েকজন সহযোগী। মুহূর্তেই তারা ৪৫ লাখ টাকা নিয়ে হাওয়া। এরপর তাদেরকে গ্রেফতার করা হয় কক্সবাজার থেকে।

রাজধানীর সদরঘাট এলকায় গত ১৪  সেপ্টেম্বর এক ব্যবসায়ীর টাকা ছিনতাই করে নিয়ে যান তারই পার্টনার সুলতান। তবে টাকার ব্যাগ ছিনতাইকারীর নাম সালাউদ্দীন আহমেদ তন্ময়। এ ঘটনায় ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

তন্ময় নামের ওই যুবককে শনাক্ত করা হয় দেড়শোর বেশি সিসিটিভি ক্যামেরা বিশ্লেষণ করে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, তন্ময় বারবার ফোনে কথা বলছেন। তাকে অনুসরণ করছে আরো কয়েকজন।

পুলিশ জানায়, পল্টনের পলওয়েল মার্কেটের ব্যবসায়ী সজিব আহমেদ কেরানীগঞ্জ থেকে টাকা নিয়ে আসছিলেন পল্টনে। পথে সদরঘাটে ঘটে ছিনতাইয়ের ঘটনা। ওই ঘটনার মূল মাস্টারমাইন্ড সুলতান। দু’বার ব্যর্থ হয়ে তৃতীয়বার ছিনতাইয়ে সফল তিনি।

টাকার মালিক সজিব আহমেদ বলেন, কালেকশনের টাকা নিয়ে ওরা এপারে আসছিল দোকানের উদ্দেশে। তারপর দুজন প্রফেশনাল পুলিশ স্টাইলে রিকশায় তুলে ফেলে। ওকে নিয়ে বাদামতলীর দিক চলে যায় আর ছিনতাইকারীরা ব্যাগ নিয়ে চলে যায়।

একটি ফোন কলের সূত্র ধরে মূল হোতা সুলতান এবং পারভেজকে গ্রেফতার করে পুলিশ। তার দেয়া তথ্যের ভিত্তিতে ১২ অক্টোবর বাকি পাঁচজনকে গ্রেফতার করা হয়।

পুলিশ বলছে, সুলতান এই ছিনতাইয়ের ১১ লাখ টাকা দিয়ে নিজের ঋণপরিশোধ করেছে, এরমধ্যে ১৮ লাখ টাকা দিয়ে পারভেজ, তুষার মাসুম চলে যায় কক্সবাজার প্রমোদ ভ্রমণে। বাকি টাকা নেয় অন্য সদস্যরা।

ডিএমপি লালবাগ বিভাগের উপ কমিশনার বিল্পব বিজয় তালুকদার বলেন, তারা কিন্তু পুরো ছিনতাইয়ে কোনো অস্ত্র ব্যবহার করেনি। টাকার মালিকের সঙ্গে পরিচয় ছিল। ২ মাস ধরে তাদের ফলো করে করেছে। এর আগেও ছিনতাইয়ের ২ বার চেষ্টা চালিয়েছে। এই টাকার মধ্যে ৫ লাখ টাকা উদ্ধার করতে পেরেছে পুলিশ।#

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 
Advertise with us
আরও deshdiganto.com সংবাদ


Design and Development by : webnewsdesign.com