Advertise with us
আপনার এলাকার খবর
সম্পূর্ণ নিউজ deshdiganto.com

অপরাধ
১১:২৮ অপরাহ্ণ, ১৮ অক্টোবর ২০২০

ব্রাজিলে দুর্বৃত্তের গুলিতে বড়লেখার যুবক নিহত

ব্রাজিলে দুর্বৃত্তের গুলিতে মুত্তাকিন আহমদ রায়হান (২৫) নামে মৌলভীবাজারের বড়লেখার এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত ৮টার দিকে ব্রাজিলের সাওপাওলো শহরে এ ঘটনা ঘটে। নিহত রায়হান উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের চর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। রায়হানের মৃত্যুতে তার পরিবারের সদস্যসহ ও এলাকায় শোকের ছায়া নেমেছে। পারিবারিক ও ব্রাজিল প্রবাসী সূত্রে জানা গেছে, জীবিকার তাগিদে ২০১৪ […]

ব্রাজিলে দুর্বৃত্তের গুলিতে বড়লেখার যুবক নিহত
বড়লেখা প্রতিনিধি:
২ মিনিটে পড়ুন |

ব্রাজিলে দুর্বৃত্তের গুলিতে মুত্তাকিন আহমদ রায়হান (২৫) নামে মৌলভীবাজারের বড়লেখার এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত ৮টার দিকে ব্রাজিলের সাওপাওলো শহরে এ ঘটনা ঘটে। নিহত রায়হান উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের চর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। রায়হানের মৃত্যুতে তার পরিবারের সদস্যসহ ও এলাকায় শোকের ছায়া নেমেছে।

পারিবারিক ও ব্রাজিল প্রবাসী সূত্রে জানা গেছে, জীবিকার তাগিদে ২০১৪ সালে ব্রাজিলে পাড়ি জমান রায়হান। সেখানে তিনি ট্যাক্সি চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। প্রতিদিনের মতো রায়হান শুক্রবার সন্ধ্যায় ট্যাক্সি নিয়ে বের হন। রাত সাড়ে ৮টার দিকে সাওপাওলো শহরে দুর্বৃত্তরা তাকে গুলি করে হত্যা করে।

এদিকে রায়হানকে হত্যার দৃশ্য সেখানকার একটি সিসি ক্যামেরায় ধরা পড়েছে। ওই ভিডিওটি ফেসবুকে ভাইরাল হয়েছে। এক মিনিট ৪৩ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, রায়হান তার সাদা রঙের ট্যাক্সি রাস্তার পাশে দাঁড় করান। এরপর ওই গাড়ি থেকে এক তরুণী নেমে আসেন। হঠাৎ ৩ দুর্বৃত্ত ওই গাড়ির কাছে যায়। কিছুক্ষণ পর তারা গাড়িতে থাকা রায়হানকে গুলি করে দৌঁড়ে পালায়।

তবে ঠিক কী কারণে তাকে খুন করা হয়েছে সে বিষয়ে কোনো তথ্য জানা যায়নি। তবে স্থানীয় প্রবাসী একটি সূত্র জানিয়েছে, টাকা ছিনতাইয়ের উদ্দেশ্যে দুর্বৃত্তরা রায়হানকে গুলি করে হত্যা করেছে।

এদিকে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে মর্গে পাঠিয়েছে। একই সাথে হত্যা রহস্য উদঘাটনের জন্য মাঠে নেমেছে পুলিশ।

ব্রাজিল প্রবাসী কামরুল ইসলাম শনিবার রাতে জানান, রায়হান খুব ভালো ছেলে ছিলো। মাঝেমধ্যে তার সাথে দেখা হতো। কয়েক বছর আগে সে ব্রাজিলে এসেছে। এখানে সে ট্যাক্সি চালিয়ে টাকা উপার্জন করতো। শুক্রবার রাতে ট্যাক্সি নিয়ে বেরিয়েছিল। হঠাৎ শোনেছি সে দুর্বৃত্তদের গুলিতে খুন হয়েছে। আমরা সেখানকার একটি সিসি ক্যামেরার ফুটেজ দেখেছি, দুর্বৃত্তরা তাকে গুলি করে দৌড়ে পালাচ্ছে। তবে কী কারণে তারা তাকে হত্যা করলো, তা ঠিক বলতে পারছি না। পুলিশ তার লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। পুলিশ ঘটনাটি তদন্ত করে দেখছে।

বিষয়টি নিশ্চিত করে নিহত মুত্তাকিন আহমদের বড়ভাই রাসেল আহমদ জানান, ভিডিও ফুটেজ দেখে আমরা হত্যার বিষয়টি নিশ্চিত হয়েছি। তবে কি কারণে আমার ভাইকে হত্যা করা হয়েছে তা বুঝতে পারছি না। উত্তর শাহবাজপুর ইউপি চেয়ারম্যান আহমদ জুবায়ের লিটন জানান, শোনেছি দুর্বৃত্তরা তাকে গুলি করে হত্যা করেছে।#

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 
Advertise with us
আরও deshdiganto.com সংবাদ


Design and Development by : webnewsdesign.com