Advertise with us
আপনার এলাকার খবর
সম্পূর্ণ নিউজ deshdiganto.com

Uncategorized
১০:৫৫ অপরাহ্ণ, ১৪ অক্টোবর ২০২০

কুলাউড়া ইউসিসিএ এর নতুন কমিটির শপথ গ্রহণ

কুলাউড়া উপজেলার কেন্দ্রীয় সমবায় সমিতির ২০২০-২৩ সাল পর্যন্ত তিন বছর মেয়াদী ব্যবস্থাপনা কমিটির বিনা প্রতিদদ্বীতায় নির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ সম্পন্ন হয়েছে। বুধবার ১৪ অক্টোবর সকাল সাড়ে ১২টায় উপজেলা সভা কক্ষে অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরী প্রথমে ইউসিসিএ এর নব-নির্বাচিত চেয়ারম্যান মো. ফজলুল হক ফজলু শপথ বাক্য পাঠ করান। পরে নির্বাচিত ইউসিসিএ লিমিটেড […]

কুলাউড়া ইউসিসিএ এর নতুন কমিটির শপথ গ্রহণ
১ মিনিটে পড়ুন |

কুলাউড়া উপজেলার কেন্দ্রীয় সমবায় সমিতির ২০২০-২৩ সাল পর্যন্ত তিন বছর মেয়াদী ব্যবস্থাপনা কমিটির বিনা প্রতিদদ্বীতায় নির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ সম্পন্ন হয়েছে।
বুধবার ১৪ অক্টোবর সকাল সাড়ে ১২টায় উপজেলা সভা কক্ষে অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরী প্রথমে ইউসিসিএ এর নব-নির্বাচিত চেয়ারম্যান মো. ফজলুল হক ফজলু শপথ বাক্য পাঠ করান।
পরে নির্বাচিত ইউসিসিএ লিমিটেড (বিআরডিবি) এর ভাইস চেয়ারম্যান তাজুল ইসলাম ও পরিচালক মো. সুয়াব আলী, হারুণ মিয়া, ইন্তাজ আলী, সৈয়দ সিদ্দিকুর রহমান, মিনারা বেগম, মমতা বেগমকে শপথ বাক্যপাঠ করান ইউসিসিএ এর চেয়ারম্যান।
শপথ গ্রহণ অনুষ্ঠানে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহানারা পারভীনের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমান।
বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী মাওলানা ফজলুল হক খান সাহেদ, মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেহা ফেরদৌস চৌধুরী পপি, কুলাউড়া উপজেলা ইউসিসিএ লিমিটেড ( বিআরডিবি) এর চেয়ারম্যান ফজলুল হক ফজলু, ভাইস চেয়ারম্যান তাজুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল মুমিন, সমাবয়ীদের পক্ষথেকে বক্তব্য দেন নর্তন সমবায় সমিতির সভাপতি রুহুল আমিন।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন একটি বাড়ি একটি কামার পকল্পের সম্বনয়কারী ও শাখা ব্যবস্থাপক আমিনুর রহমান, গীতাপাঠ করেন সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা খোকন কুমার সাহা।#

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর

১ মাস আগে
Uncategorized

Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
Advertise with us
আরও deshdiganto.com সংবাদ


Design and Development by : webnewsdesign.com