Advertise with us
আপনার এলাকার খবর
সম্পূর্ণ নিউজ deshdiganto.com

অপরাধ
৭:৫০ অপরাহ্ণ, ৮ অক্টোবর ২০২০

মৌলভীবাজারে ধর্ষণ বিরোধী আন্দোলনে হামলা করলো ছাত্রলীগ

দেশব্যাপি ধর্ষণ বন্ধ ও ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে প্রগতিশীল বাম ছাত্র সংগঠনের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে ছাত্রলীগের হামলা। আজ ৮ অক্টোবর (বৃহস্পতিবার) দুপুর ১২টার দিকে শহরের চৌমুহনা এলাকা থেকে আন্দোলনরতরা মিছিল সহকারে মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে গিয়ে অবস্থান নেয়। এ সময় হঠাৎ করে ১০/১২ জন ছাত্রলীগ নেতাকর্মী এসে হামলা চালায় আন্দোলনরতদের উপর। হামলায় প্রগতিশীল বাম […]

মৌলভীবাজারে ধর্ষণ বিরোধী আন্দোলনে হামলা করলো ছাত্রলীগ
দেশ দিগন্ত ডেক্স:
১ মিনিটে পড়ুন |

দেশব্যাপি ধর্ষণ বন্ধ ও ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে প্রগতিশীল বাম ছাত্র সংগঠনের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে ছাত্রলীগের হামলা। আজ ৮ অক্টোবর (বৃহস্পতিবার) দুপুর ১২টার দিকে শহরের চৌমুহনা এলাকা থেকে আন্দোলনরতরা মিছিল সহকারে মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে গিয়ে অবস্থান নেয়। এ সময় হঠাৎ করে ১০/১২ জন ছাত্রলীগ নেতাকর্মী এসে হামলা চালায় আন্দোলনরতদের উপর। হামলায় প্রগতিশীল বাম ছাত্র সংগঠনের ৫ জন আহত হয়েছেন।
খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। আহতদের উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।
আহতরা হলেন, ছাত্রফ্রন্ট মৌলভীবাজার জেলা সংসদের সহ-সভাপতি বিশ্বজিৎ নন্দী, দপ্তর সম্পাদক রাজীব সূত্রধর, ছাত্র ইউনিয়ন মৌলভীবাজার জেলা সংসদের শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক শামীম আহমেদ, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আব্দুর রইয়ান শিপু ও মৌলভীবাজার সরকারি কলেজ সংসদের সাধারণ সম্পাদক শিহাব আহমেদ।

মৌলভীবাজার মৌলভীবাজার মডেল থানার ওসি ইয়াসিনুল হক জানান, ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে যায়। হামলাকারীকাদের পরিচয় খোঁজা হচ্ছে।#

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 
Advertise with us
আরও deshdiganto.com সংবাদ


Design and Development by : webnewsdesign.com