Advertise with us
আপনার এলাকার খবর
সম্পূর্ণ নিউজ deshdiganto.com

অপরাধ
১০:৫৮ অপরাহ্ণ, ৩ অক্টোবর ২০২০

মৌলভীবাজারে পুলিশ পরিচয়ে মোটরসাইকেল ছিনতাই, জনতার হাতে চোর আটক

মৌলভীবাজার সদর উপজেলার সরকার বাজারে সংঘবদ্ধ মোটরসাইকেল চোর চক্রের এক সদস্যকে আটক করে পুলিশে সোর্পদ করেছে স্থানীয় জনতা। শুক্রবার রাতে তাকে আটক করা হয়। আটককৃত চোর ওসমানীনগর উপজেলার নিজ করমসী গ্রামের নুনু মিয়ার ছেলে মো. সাজন মিয়া (২২)। পুলিশের জিজ্ঞাসাবাদে সে জানায়, মোটরসাইকেল ছিনতাইয়ের সময় তার সাথে আরও দুইজন সহযোগী ছিলো। একজন জামাল মিয়া (২৬) […]

মৌলভীবাজারে পুলিশ পরিচয়ে মোটরসাইকেল ছিনতাই, জনতার হাতে চোর আটক
দেশ দিগন্ত ডেক্স:
১ মিনিটে পড়ুন |

মৌলভীবাজার সদর উপজেলার সরকার বাজারে সংঘবদ্ধ মোটরসাইকেল চোর চক্রের এক সদস্যকে আটক করে পুলিশে সোর্পদ করেছে স্থানীয় জনতা।
শুক্রবার রাতে তাকে আটক করা হয়। আটককৃত চোর ওসমানীনগর উপজেলার নিজ করমসী গ্রামের নুনু মিয়ার ছেলে মো. সাজন মিয়া (২২)।

পুলিশের জিজ্ঞাসাবাদে সে জানায়, মোটরসাইকেল ছিনতাইয়ের সময় তার সাথে আরও দুইজন সহযোগী ছিলো। একজন জামাল মিয়া (২৬) ও অপর আরেকজন লায়েক মিয়া (২৫)। দুজনেই ওসমানীনগর উপজেলার বাসিন্দা। ছিনতাই শেষে দুজন তাদের সাথে থাকা আরেকটি মোটরসাইকেল দিয়ে পালিয়ে যায়।

জানা যায়, ঢাকা-সিলেট মহা সড়কের নবীগঞ্জ উপজেলার বিজনার ব্রিজের উপরে দিয়ে আসার পথে অবসিলেন্ট ফার্মায় কর্মরত অমল কান্তি নামক এক ব্যক্তিকে মোটরসাইকেল চোর চক্রের তিন সদস্য পুলিশ পরিচয়ে আটক করে। পরে তার নিকট মাদকদ্রব্য ইয়াবা রয়েছে বলে তল্লাশি করে। পরে ভয়ভীতি প্রদর্শন করে সাথে থাকা ৪৭ হাজার টাকা ও প্রয়োজনীয় জিনিসপত্রসহ মোটরসাইকেল ছিনিয়ে নেয়। পরে অমল কান্তি মোবাইল ফোনে বিভিন্ন জাগায় মোটরসাইকেল ছিনতাইয়ের বিষয়টি জানালে চোর চক্রের একজনকে সরকার বাজারে স্থানীয় জনতা আটকিয়ে পুলিশের নিকট সোর্পদ করে।

এব্যাপারে শেরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সাব্বির আহসান বলেন, খবর পেয়ে পুলিশ জনতার হাত থেকে আটককৃত চোরকে উদ্ধার করে। পরে তাকে সিআডি পুলিশের সহায়তায় মৌলভীবাজার মডেল থানায় পাঠানো হয়েছে।#

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 
Advertise with us
আরও deshdiganto.com সংবাদ


Design and Development by : webnewsdesign.com