Advertise with us
আপনার এলাকার খবর
সম্পূর্ণ নিউজ deshdiganto.com

সিলেট
১১:৪০ পূর্বাহ্ণ, ২৬ সেপ্টেম্বর ২০২০

কারিতাস এসডিডিবি প্রকল্পের আয়োজনে করোনাকালীন মানসিক শক্তি বাড়াতে মনোসামাজিক পরামর্শ সভা

স্টাফ রিপোর্টারঃ কারিতাস সিলেট অঞ্চল এসডিডিবি প্রকল্পের আয়োজনে কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের নিউ রাঙ্গিছড়া পুন্জিতে পারিবারিক পর্যায়ে মহামারিকালীন সময়ে মানসিক শক্তি বাড়াতে মনোসামাজিক পরামর্শমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। কর্মধা ইউনিয়ন পরিষদের ৯নং ওর্য়াডের নিউ রাঙ্গিছড়া পুন্জিতে দিনব্যাপী অনুষ্ঠিত এ সভায় অংশ নেন পুন্জির বিভিন্ন বয়সের বাসিন্দারা। সকালে সার্বজনীন প্রার্থনা ও পরিচিতি পর্বের মধ্য দিয়ে কর্মসূচি শুরু […]

কারিতাস এসডিডিবি প্রকল্পের আয়োজনে করোনাকালীন মানসিক শক্তি বাড়াতে মনোসামাজিক পরামর্শ সভা
দেশ দিগন্ত ডেক্স:
১ মিনিটে পড়ুন |
স্টাফ রিপোর্টারঃ কারিতাস সিলেট অঞ্চল এসডিডিবি প্রকল্পের আয়োজনে কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের নিউ রাঙ্গিছড়া পুন্জিতে পারিবারিক পর্যায়ে মহামারিকালীন সময়ে মানসিক শক্তি বাড়াতে মনোসামাজিক পরামর্শমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। কর্মধা ইউনিয়ন পরিষদের ৯নং ওর্য়াডের নিউ রাঙ্গিছড়া পুন্জিতে দিনব্যাপী অনুষ্ঠিত এ সভায় অংশ নেন পুন্জির বিভিন্ন বয়সের বাসিন্দারা। সকালে সার্বজনীন প্রার্থনা ও পরিচিতি পর্বের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। স্বাগত বক্তব্য দেন পুন্জির হেডম্যানের প্রতিনিধি ইয়ুঠ খংলা। সভার উদ্দ্যেশ্য নিয়ে আলোকপাত করেন কারিতাস এসডিডিবি প্রকল্পের কুলাউড়া শাখার ফিল্ড এনিমেটর রিজয় সুটিং। এসময় তিনি সকলের উদ্দ্যেশে করোনা ভাইরাস সংক্রমের ঝুঁকি প্রতিরোধে করণীয়, সঠিক নিয়মে হাত পরিস্কার করা, সাবান দিয়ে হাত দোয়া, সঠিক নিয়মে মাস্ক ব্যবহার করার প্রয়োজনীয়তা ও গুরুত্ব নিয়ে আলোচনা করেন। তাছাড়া করোনা থেকে বাঁচতে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির উপায়গুলোও তিনি তুলে ধরেন। শেষ পর্যায়ে সভার মূল্যায়ন ও সমাপনী আলোচনায় অংশ নেন প্রবীণ ব্যক্তি সুকুমার মানখিন এবং প্রকল্পের কুলাউড়া শাখার ফিল্ড এনিমেটর রিজয় সুটিং। সবশেষে অংশগ্রহণকারী প্রত্যেকের হাতে ৫টি করে ফলজ ও ঔষধি গাছের চারা তুলে দেয়া হয়।#
Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 
Advertise with us
আরও deshdiganto.com সংবাদ


Design and Development by : webnewsdesign.com