Advertise with us
আপনার এলাকার খবর
সম্পূর্ণ নিউজ deshdiganto.com

সিলেট
১১:২৬ অপরাহ্ণ, ৭ সেপ্টেম্বর ২০২০

মৌলভীবাজারে সড়ক মেরামতের দাবিতে মানববন্ধন

মৌলভীবাজার থেকে চাতলাপুর চেকপোস্ট সড়কসহ জেলার সকল গুরুত্বপূর্ণ সড়কগুলো মেরামতের দাবিতে মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে জেলা জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর)দুপুরে মৌলভীবাজার শহরেরর চৌমুহনায় ‘মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের’ আয়োজনে এ মানব বন্ধন অনুষ্ঠিত হয়। অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহনেওয়াজ সুমনের পরিচালনায় ও জিতু তালুকদারের সভাপতিত্বে মানব বন্ধনে […]

মৌলভীবাজারে সড়ক মেরামতের দাবিতে মানববন্ধন
মৌলভীবাজার প্রতিনিধি:
১ মিনিটে পড়ুন |

মৌলভীবাজার থেকে চাতলাপুর চেকপোস্ট সড়কসহ জেলার সকল গুরুত্বপূর্ণ সড়কগুলো মেরামতের দাবিতে মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে জেলা জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর)দুপুরে মৌলভীবাজার শহরেরর চৌমুহনায় ‘মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের’ আয়োজনে এ মানব বন্ধন অনুষ্ঠিত হয়।
অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহনেওয়াজ সুমনের পরিচালনায় ও জিতু তালুকদারের সভাপতিত্বে মানব বন্ধনে বক্তব্য রাখেন, সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদের সভাপতি খালেদ চৌধুরী, মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও আজীবন উপদেষ্টা শ. ই সরকার জবলু, মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব উপদেষ্টা মৌসুফ এ চৌধুরী, শেখ বোরহান উদ্দিন ইসলামী সোসাইটির সভাপতি মুহিবুর রহমান মুহিব, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম সভাপতি বেলাল তালুকদার।
এছাড়াও উপস্থিত ছিলেন শ্রমিক নেতৃবৃন্দ ও মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব নেতৃবৃন্দ সহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। বক্তারা বলেন, অবিলম্বে জেলার সকল রাস্তার চলমান কাজগুলো সমাধান না করলে সবাইকে নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তুলা হবে বলে হুশিয়ারি দেন।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 
Advertise with us
আরও deshdiganto.com সংবাদ


Design and Development by : webnewsdesign.com