সিলেটে আমদানি নিষিদ্ধ ভারতীয় বিড়ি এবং গাঁজাসহ দু’জনকে গ্রেফতার করা হয়েছে। র্যাব ও পুলিশের পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়। সোমবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। র্যাব-৯ জানায়, সিলেটের জকিগঞ্জ উপলেজাল ছাগলী খেয়াঘাট থেকে ১ লাখ সাড়ে ৪৬ হাজার ভারতীয় বিড়িসহ সিরাজ মিয়া (৫৩) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তিনি জকিগঞ্জের […]
সিলেটে আমদানি নিষিদ্ধ ভারতীয় বিড়ি এবং গাঁজাসহ দু’জনকে গ্রেফতার করা হয়েছে। র্যাব ও পুলিশের পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়। সোমবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
র্যাব-৯ জানায়, সিলেটের জকিগঞ্জ উপলেজাল ছাগলী খেয়াঘাট থেকে ১ লাখ সাড়ে ৪৬ হাজার ভারতীয় বিড়িসহ সিরাজ মিয়া (৫৩) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তিনি জকিগঞ্জের কিলোগ্রামের মৃত সুজ্জাত আলীর ছেলে। পরে তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে জকিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়। পুলিশ সিরাজ মিয়াকে আদালতে হাজির করে। আদালত তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
সিলেট মহানগর পুলিশ জানায়, নগরীর দক্ষিণ সুরমার ক্বিনব্রিজ এলাকা থেকে ২০০ গ্রাম গাঁজাসহ শাকিল আহমদ (২৮) নামের এক যুবককে রবিবার দিবাগত রাতে গ্রেফতার করা হয়। তিনি নগরীর ভার্থখলার মুক্তার মিয়ার কলোনির বাসিন্দা। তার বিরুদ্ধে মাদক আইনে দক্ষিণ সুরমা থানায় মামলা করা হয়। পরে আদালতের মাধ্যমে প্রেরণ করা হয় কারাগারে।#
| রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | |
| ১ | ১৩ | ৪ | ১৫ | ১৬ | ১ | ৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২ | ৯ | ৩০ | ||