Advertise with us
আপনার এলাকার খবর
সম্পূর্ণ নিউজ deshdiganto.com

স্বাস্থ্য সংবাদ
৯:৪১ অপরাহ্ণ, ১১ আগস্ট ২০২০

করোনা কেড়ে নিলো আরো পুলিশ সদস্যকে

করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে বাংলাদেশ পুলিশের আরো এক সদস্য মারা গেছেন। গতকাল সোমবার কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত পুলিশ সদস্য মো. দলিল উদ্দিন বিশ্বাস (৫৮) সহকারী উপপরিদর্শক (সশস্ত্র) ছিলেন। তাঁর মৃত্যুর মধ্য দিয়ে এখন পর্যন্ত পুলিশের মোট ৬৬ সদস্য করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। আজ মঙ্গলবার পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) […]

করোনা কেড়ে নিলো আরো পুলিশ সদস্যকে
দেশ দিগন্ত ডেক্স:
১ মিনিটে পড়ুন |

করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে বাংলাদেশ পুলিশের আরো এক সদস্য মারা গেছেন। গতকাল সোমবার কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

মৃত পুলিশ সদস্য মো. দলিল উদ্দিন বিশ্বাস (৫৮) সহকারী উপপরিদর্শক (সশস্ত্র) ছিলেন। তাঁর মৃত্যুর মধ্য দিয়ে এখন পর্যন্ত পুলিশের মোট ৬৬ সদস্য করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। আজ মঙ্গলবার পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) সোহেল রানা এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানান।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দলিল উদ্দিন করোনায় আক্রান্ত হয়ে গত ২৫ জুলাই রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি হন। পরে তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রেখে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হয়ে গতকাল দিবাগত রাতে তিনি মারা যান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলিল উদ্দিন ঝিনাইদহ পুলিশ লাইন্সে কর্মরত ছিলেন। তাঁর বাড়ি যশোর সদর উপজেলার নওদা গ্রামে। বাংলাদেশ পুলিশের ব্যবস্থাপনায় মরদেহ মরহুমের গ্রামের বাড়ি পাঠানো হয়েছে। সেখানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে ধর্মীয় বিধান অনুযায়ী পারিবারিক কবরস্থানে মরদেহ দাফন করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ নিয়ে বর্তমান করোনাকালে দেশ ও জনগণের কল্যাণে বাংলাদেশ পুলিশের ৬৬ জন গর্বিত সদস্য জীবন উৎসর্গ করেছেন।#

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 
Advertise with us
আরও deshdiganto.com সংবাদ


Design and Development by : webnewsdesign.com