Advertise with us
আপনার এলাকার খবর
সম্পূর্ণ নিউজ deshdiganto.com

অপরাধ
২:০৮ অপরাহ্ণ, ১১ আগস্ট ২০২০

মদিনা মার্কেট এলাকা থেকে সিলেটে অপহরণ-চাঁদাবাজ চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

সিলেট নগরের মদিনা মার্কেট এলাকা থেকে অপহরণ ও চাঁদাবাজ চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)- ৯। মঙ্গলবার (১১ আগস্ট) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯ এর স্পেশাল কোম্পানি একটি অভিযান চালিয়ে মদিনা মার্কেট এলাকা থেকে অপহরণকৃত মাওলানা মোশাহিদ আলীকে উদ্ধার করে। এসময় অপহরণ ও চাঁদাবাজ চক্রের সদস্য সুনামগঞ্জ সদর উপজেলার বিন্দাবন নগর […]

মদিনা মার্কেট এলাকা থেকে সিলেটে অপহরণ-চাঁদাবাজ চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
১ মিনিটে পড়ুন |

সিলেট নগরের মদিনা মার্কেট এলাকা থেকে অপহরণ ও চাঁদাবাজ চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)- ৯।

মঙ্গলবার (১১ আগস্ট) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯ এর স্পেশাল কোম্পানি একটি অভিযান চালিয়ে মদিনা মার্কেট এলাকা থেকে অপহরণকৃত মাওলানা মোশাহিদ আলীকে উদ্ধার করে।

এসময় অপহরণ ও চাঁদাবাজ চক্রের সদস্য সুনামগঞ্জ সদর উপজেলার বিন্দাবন নগর গ্রামের মো. আব্দুল মালেকের ছেলে মো. আল আমীন (২৮), একই এলাকার সফিক মিয়ার ছেলে মো. জুনায়েদ আহমদ (৩৪), একই জেলার দোয়ারাবাজার উপজেলার মো. রইছ আলীর ছেলে মো. মেহেদী হাসান জীবন (২০) এবং সিলেট নগরের মজুমদার কটেজ, রাগীব-রাবেয়া রোডের আলী আকবরের ছেলে মো. বাবলু আহমদ (৩২)-কে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তরকৃতদের এসএমপির কোতয়ালী থানায় স্থানান্তর করা হয়েছে। তারা এলাকার চিহ্নিত সন্ত্রাসী বলে জানিয়েছে র‌্যাব।

Facebook Comments Box
×
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 
Advertise with us
আরও deshdiganto.com সংবাদ


Design and Development by : webnewsdesign.com