Advertise with us
আপনার এলাকার খবর
সম্পূর্ণ নিউজ deshdiganto.com

অপরাধ
১:৪৩ অপরাহ্ণ, ৯ আগস্ট ২০২০

সিনহার সহযোগী শিপ্রার জামিন মঞ্জুর, সিফাতের জামিনের দিন ধার্য্য মঙ্গলবার

টেকনাফে পুলিশের গুলিতে নিহত মেজর সিনহার সহযোগী শিপ্রার জামিন মঞ্জুর করেছে আদালত। আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে  রামু কোর্টের বিচারক তামান্না ফারাহ এই জামিন আবেদন মঞ্জুর করেন। শিপ্রার আইনজীবী অরুপ বড়ুয়া তপু এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, শিপ্রার বিরুদ্ধে পুলিশের দায়ের করা মামলায় জামিন আবেদন করা হয়। শুনানী শেষে মামলার তদন্ত প্রতিবেদন না […]

সিনহার সহযোগী শিপ্রার জামিন মঞ্জুর, সিফাতের জামিনের দিন ধার্য্য  মঙ্গলবার
দেশদিগন্ত ডেস্ক
১ মিনিটে পড়ুন |

টেকনাফে পুলিশের গুলিতে নিহত মেজর সিনহার সহযোগী শিপ্রার জামিন মঞ্জুর করেছে আদালত। আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে  রামু কোর্টের বিচারক তামান্না ফারাহ এই জামিন আবেদন মঞ্জুর করেন। শিপ্রার আইনজীবী অরুপ বড়ুয়া তপু এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, শিপ্রার বিরুদ্ধে পুলিশের দায়ের করা মামলায় জামিন আবেদন করা হয়। শুনানী শেষে মামলার তদন্ত প্রতিবেদন না আসা পর্যন্ত শিপ্রার জামিন মঞ্জুর করেন বিচারক।

অন্যদিকে নিহত মেজর (অব.) সিনহা মোঃ রাশেদ খানের আরেক সহযোগী রিফাতুল ইসলাম সিফাতের জামিন আদেশের দিন ধার্য্য করেছে আগামীকাল মঙ্গলবার।  সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত (টেকনাফ- ৩) এর ভারপ্রাপ্ত বিচারক এই আদেশ দেন।
সিফাতের আইনজীবী মাহবুবুল আলম টিপু জানান, পুলিশের দায়ের করা হত্যা ও মাদকের দুটি মামলায় সিফাতের জামিন আবেদন করা হয়।  শুনানী শেষে জামিনের জন্য আবার মঙ্গলবার দিন ধার্য্য করা হয়।।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 
Advertise with us
আরও deshdiganto.com সংবাদ


Design and Development by : webnewsdesign.com