Advertise with us
আপনার এলাকার খবর
সম্পূর্ণ নিউজ deshdiganto.com

অপরাধ
১১:৩১ পূর্বাহ্ণ, ৭ আগস্ট ২০২০

সিনহা হত্যা : ওসি প্রদীপসহ ৭ আসামির রিমান্ড আদেশ

পুলিশের গুরিতে নিহত মেজর সিনহা হত্যা মামলার আসামিদের রিমান্ডের আদেশ পরিবর্তন করা হয়েছে। পরিবর্তিত আদেশে ওসি প্রদীপ ও বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ লিয়াকতসহ ৭ আসামির ৭ দিন করে রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত। এ ছাড়াও পলাতক দুই আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। গতকাল বৃহস্পতিবার (৬ আগস্ট) কক্সবাজার আদালতে র‌্যাবের করা রিমান্ড আবেদনের পরিপ্রেক্ষিতে প্রথমে […]

সিনহা হত্যা : ওসি প্রদীপসহ ৭ আসামির রিমান্ড আদেশ
১ মিনিটে পড়ুন |

পুলিশের গুরিতে নিহত মেজর সিনহা হত্যা মামলার আসামিদের রিমান্ডের আদেশ পরিবর্তন করা হয়েছে। পরিবর্তিত আদেশে ওসি প্রদীপ ও বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ লিয়াকতসহ ৭ আসামির ৭ দিন করে রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত। এ ছাড়াও পলাতক দুই আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

গতকাল বৃহস্পতিবার (৬ আগস্ট) কক্সবাজার আদালতে র‌্যাবের করা রিমান্ড আবেদনের পরিপ্রেক্ষিতে প্রথমে তিন জনকে ৭ দিন করে রিমান্ড দেন আদালত। বাকি চারজনকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন। পরে এ আদেশ পরিবর্তন করেন আদালত। পরিবর্তিত আদেশে ৭ আসামির ৭ দিন করে রিমান্ড দেওয়া হয়।

এর আগে কড়া নিরাপত্তায় ওসি প্রদীপকে চট্টগ্রাম থেকে পুলিশি নিরাপত্তা দিয়ে কক্সবাজার আদালতে নেওয়া হয়। আর লিয়াকতসহ অন্য ৭ আসামিকে জেলা পুলিশ লাইন্স থেকে কক্সবাজার আদালতে আনা হয়। পরে বিকেলে ৭ আসামি ও প্রদীপকে সরাসরি আদালতে নেওয়া হয়। পরে বিকেল সাড়ে ৫টার দিকে তাদেরকে আদালতের এজলাসে তোলা হয়।

গত ৩১ জুলাই রাতে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর পুলিশ চেকপোস্টে গুলিতে নিহত হন সাবেক মেজর সিনহা মো. রাশেদ খান (৩৬)।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 
Advertise with us
আরও deshdiganto.com সংবাদ


Design and Development by : webnewsdesign.com