Advertise with us
আপনার এলাকার খবর
সম্পূর্ণ নিউজ deshdiganto.com

বিনোদন
৭:৪২ অপরাহ্ণ, ৫ জুলাই ২০২০

এন্ড্রু কিশোরের অবস্থা আশঙ্কাজনক

অনেকদিন চিকিৎসার পর সিঙ্গাপুর থেকে ফেরা কিংবদন্তি কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোরের শারীরকি অবস্থা আশঙ্কাজনক। দীর্ঘদিন ধরে মরণব্যাধি ক্যান্সারের সঙ্গে লড়াই করছেন তিনি। টানা ৯ মাস সিঙ্গাপুরে চিকিৎসাধীন থেকে গত ১১ জুন একটি বিশেষ ফ্লাইটে দেশে ফিরেছিলেন এন্ড্রু কিশোর। তারপর থেকে রাজশাহীতে বসবাস করছেন তিনি। সেখানে তার বোন শিখা বিশ্বাসের কাছে রয়েছেন তিনি। জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী সংগীত […]

এন্ড্রু কিশোরের অবস্থা আশঙ্কাজনক
১ মিনিটে পড়ুন |

অনেকদিন চিকিৎসার পর সিঙ্গাপুর থেকে ফেরা কিংবদন্তি কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোরের শারীরকি অবস্থা আশঙ্কাজনক। দীর্ঘদিন ধরে মরণব্যাধি ক্যান্সারের সঙ্গে লড়াই করছেন তিনি। টানা ৯ মাস সিঙ্গাপুরে চিকিৎসাধীন থেকে গত ১১ জুন একটি বিশেষ ফ্লাইটে দেশে ফিরেছিলেন এন্ড্রু কিশোর। তারপর থেকে রাজশাহীতে বসবাস করছেন তিনি। সেখানে তার বোন শিখা বিশ্বাসের কাছে রয়েছেন তিনি।
জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী সংগীত পরিচালক ফরিদ আহমেদ জানিয়েছেন, ‘কিংবদন্তি কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোরের শারীরিক অবস্থা খুবই খারাপ। কথা বলতে পারছেন না। এটা বিকাল ৪টার খবর; প্রার্থনা করুন সবাই।’
এর আগে অসুস্থ অবস্থায় গত বছরের ৯ সেপ্টেম্বর উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশ্যে দেশ ছেড়েছিলেন এই নন্দিত গায়ক। সেখানে গিয়ে গত ১৮ সেপ্টেম্বর তার শরীরে ক্যান্সার ধরা পড়ে। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের চিকিৎসক লিম সুন থাইয়ের অধীনে ছিলেন তিনি।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
Advertise with us
আরও deshdiganto.com সংবাদ


Design and Development by : webnewsdesign.com