Advertise with us
আপনার এলাকার খবর
সম্পূর্ণ নিউজ deshdiganto.com

Uncategorized
৬:৪৪ অপরাহ্ণ, ৩ জুলাই ২০২০

দেশে ৪০ জন বিচারক ও সুপ্রিম কোর্টের ৪৫ কর্মচারী করোনায় আক্রান্ত

সারা দেশের অধস্তন আদালতের ৪০ জন বিচারক ও ১৩৬ জন কর্মচারী এবং সুপ্রিম কোর্টের ৪৫ জন কর্মচারী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শুক্রবার (৩ জুলাই) সুপ্রিম কোর্টের মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। সাইফুর রহমান জানান, করোনায় আক্রান্ত বিচারকদের মধ্যে একজন মারা গেছেন। ১৭ জন সুস্থ হয়েছেন। একজন হাসপাতালে ও ২১ জন বিচারক নিজ বাসায় […]

দেশে ৪০ জন বিচারক ও সুপ্রিম কোর্টের ৪৫ কর্মচারী করোনায় আক্রান্ত
১ মিনিটে পড়ুন |

সারা দেশের অধস্তন আদালতের ৪০ জন বিচারক ও ১৩৬ জন কর্মচারী এবং সুপ্রিম কোর্টের ৪৫ জন কর্মচারী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

শুক্রবার (৩ জুলাই) সুপ্রিম কোর্টের মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
সাইফুর রহমান জানান, করোনায় আক্রান্ত বিচারকদের মধ্যে একজন মারা গেছেন। ১৭ জন সুস্থ হয়েছেন। একজন হাসপাতালে ও ২১ জন বিচারক নিজ বাসায় চিকিৎসাধীন আছেন।
গত ২২ মে নেত্রকোনার জেলা ও দায়রা জজ শাহাজাহান কবির এবং মুন্সীগঞ্জের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বেগম রোকেয়া রহমান প্রথম করোনাভাইরাসে আক্রান্ত হন। তারা এখন সুস্থ আছেন।
করোনায় আক্রান্ত বিচারক ও কর্মচারীদের সঙ্গে সুপ্রিম কোর্ট থেকে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে এবং সব সময় প্রধান বিচারপতিকে অবহিত করা হচ্ছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর

১ মাস আগে
Uncategorized

Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
Advertise with us
আরও deshdiganto.com সংবাদ


Design and Development by : webnewsdesign.com