কুয়েত প্রতিনিধিঃ মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে মরণব্যাধি করোনা ভাইরাসে প্রতিদিন যাচ্ছে কত মানুষের প্রাণ অন্য দিকে কত প্রবাসীদের স্বাভাবিক মৃত্যু, আত্মহত্যার মত ঘটনা প্রতিনিয়ত ঘটেছে। যা মৃত্যুর মিছিলে পরিনত হয়েছে। এ দিকে ৭ জুন (রবিবার)রাতে কুয়েত আল জাহরা এলাকায় মোঃ রিয়াদ( ৪৫) নামের এক বাংলাদেশী হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছে বলে জানা গেছে। নিহতের লাশ আল […]
কুয়েত প্রতিনিধিঃ মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে মরণব্যাধি করোনা ভাইরাসে প্রতিদিন যাচ্ছে কত মানুষের প্রাণ অন্য দিকে কত প্রবাসীদের স্বাভাবিক মৃত্যু, আত্মহত্যার মত ঘটনা প্রতিনিয়ত ঘটেছে। যা মৃত্যুর মিছিলে পরিনত হয়েছে। এ দিকে ৭ জুন (রবিবার)রাতে কুয়েত আল জাহরা এলাকায় মোঃ রিয়াদ( ৪৫) নামের এক বাংলাদেশী হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছে বলে জানা গেছে। নিহতের লাশ আল জাহরা হাসপাতাল মর্গে রয়েছে বলে নিহতের নিকট আত্নীয় জাহিদ আলী সালাম আমাদের জানিয়েছেন।নিহতের বাড়ি ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলার উত্তর মালিভিটা গ্রামের মৃত আবু মিয়ার ছেলে বলে জানা গেছে। নিহতের লাশ সকল আইনি প্রক্রিয়া শেষে দ্রুত দেশে পাঠানো হবে বলে আশা করা যাচ্ছে।#