Advertise with us
আপনার এলাকার খবর
সম্পূর্ণ নিউজ deshdiganto.com

বিনোদন
৭:৫৯ অপরাহ্ণ, ২৪ মে ২০২০

পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাবেক চেয়ারম্যান মাহমুদ আলী

কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাহমুদ আলী হাজীপুর তথা সারা বিশ্বের মুসলমানদের পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন বর্তমানে বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের সংক্রমণে সারা বিশ্ব আজ বিপর্যস্ত। ভয়াল এ মহামারিতে আক্রান্ত হয়েছে আমাদের প্রিয় বাংলাদেশ ও। তাই এবারের ঈদ আমাদের জন্য সম্পূর্ণ ভিন্ন। আমার প্রিয় হাজীপুর বাসীর কাছে আমার […]

পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাবেক চেয়ারম্যান মাহমুদ আলী
২ মিনিটে পড়ুন |

কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাহমুদ আলী হাজীপুর তথা সারা বিশ্বের মুসলমানদের পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন বর্তমানে বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের সংক্রমণে সারা বিশ্ব আজ বিপর্যস্ত। ভয়াল এ মহামারিতে আক্রান্ত হয়েছে আমাদের প্রিয় বাংলাদেশ ও। তাই এবারের ঈদ আমাদের জন্য সম্পূর্ণ ভিন্ন। আমার প্রিয় হাজীপুর বাসীর কাছে আমার বিনীত আহ্বান, দেশের এই ক্রান্তিলগ্নে সবাই নিজ নিজ ঘরে অবস্থান করুন। স্বাস্থ্যবিধি মেনে চলুন।পবিত্র রমজানের উছিলায় মহান আল্লাহ যেন এই দুর্যোগ থেকে আমাদের হেফাজত করেন।

তিনি আরো বলেন, আসুন সবাই মিলে আমরা সামাজিক দূরত্ব বজায় রেখে ঈদুল ফিতরের আনন্দ উৎযাপন করি এবং মহান আল্লাহ দরবারে সকলের সুখ, সমৃদ্ধি ও শান্তি কামনা করি এবং মানবিক দৃষ্টিকোন থেকে অসহায় মানুষদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করি।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মুসলিম উম্মাহর প্রতি আন্তরিক মোবারকবাদ জানিয়ে তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতরের আনন্দময় মুহূর্তের সময় মহামারী থেকে নিজেকে সুরক্ষিত রেখে সকলের মাঝে উদ্বুদ্ধ হয়ে যাবতীয় হিংসা-বিদ্বেষ, উচ্ছৃঙ্খলতা ও সংঘাত পরিহার করে ব্যক্তিগত ও সমাজ জীবনে শান্তি, সম্প্রীতি ও সৌভ্রাতৃত্ব প্রতিষ্ঠা হয়।

মাহমুদ আলী আরো বলেন, ঈদুল ফিতরের মধ্য দিয়ে করোনার করাল গ্রাস থেকে মুক্ত হয়ে সমাজ জীবনে শান্তি, স্বস্তি ও ইনসাফ ফিরে আসুক -এই হোক আমাদের প্রার্থনা। আমি পবিত্র ঈদুল ফিতরে সকলের সুখ-শান্তি ও কল্যাণ কামনা করছি।সাবাইকে ঈদ মোবারক।

শুভেচ্ছান্তে-
মোঃ মাহমুদ আলী
সাবেক চেয়ারম্যান
১০ নং হাজিপুর ইউনিয়ন পরিষদ।

Facebook Comments Box
×
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 
Advertise with us
আরও deshdiganto.com সংবাদ


Design and Development by : webnewsdesign.com