Advertise with us
আপনার এলাকার খবর
সম্পূর্ণ নিউজ deshdiganto.com

স্লাইডার
৬:৪৫ অপরাহ্ণ, ১৯ জানুয়ারি ২০২০

সংগীত শিল্পী এন্ড্রু কিশোরের চিকিৎসায় পূর্ণ সহায়তা দিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

জনপ্রিয় সংগীত শিল্পী এন্ড্রু কিশোরের চিকিৎসায় পূর্ণ সহায়তা দেয়ার জন্য নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ক্যান্সার আক্রান্ত শিল্পীর চিকিৎসার পুরো বিষয়টি তদারকি করতে সিঙ্গাপুর দূতাবাসকে এ সংক্রান্ত নির্দেশনা দেয়া হয়েছে। রোববার (১৯ জানুয়ারি) দুপুরে সিঙ্গাপুর দূতাবাসকে শিল্পীর চিকিৎসার পুরো বিষয়টি তদারকি করার জন্য এই সংক্রান্ত নির্দেশনা দেয়া হয়েছে। বিষয়টি প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব আশরাফুল আলম […]

সংগীত শিল্পী এন্ড্রু কিশোরের চিকিৎসায় পূর্ণ সহায়তা দিতে নির্দেশ প্রধানমন্ত্রীর
২ মিনিটে পড়ুন |

জনপ্রিয় সংগীত শিল্পী এন্ড্রু কিশোরের চিকিৎসায় পূর্ণ সহায়তা দেয়ার জন্য নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ক্যান্সার আক্রান্ত শিল্পীর চিকিৎসার পুরো বিষয়টি তদারকি করতে সিঙ্গাপুর দূতাবাসকে এ সংক্রান্ত নির্দেশনা দেয়া হয়েছে।

রোববার (১৯ জানুয়ারি) দুপুরে সিঙ্গাপুর দূতাবাসকে শিল্পীর চিকিৎসার পুরো বিষয়টি তদারকি করার জন্য এই সংক্রান্ত নির্দেশনা দেয়া হয়েছে। বিষয়টি প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব আশরাফুল আলম খোকন নিশ্চিত করেছেন।

এদিকে, এন্ড্রু কিশোরকে ৬টি সাইকেলে ২৪টি কেমোথেরাপি দিতে হবে। ইতোমধ্যে তার ১৭টি কেমো সম্পন্ন হয়েছে। মাঝে তার শারীরিক অসুস্থতার কারণে কেমোথেরাপি সাময়িক বন্ধ রাখা হয়েছিল। তার শারীরিক অবস্থার উন্নতি হলে শনিবার (১৮ জানুয়ারি) থেকে তাকে আবারও কেমোথেরাপি দেওয়া শুরু হয়েছে।

এবিষয়ে এন্ড্রু কিশোরের স্নেহভাজন মোমিন বিশ্বাস জানান, ‘গত একমাস থেকে এন্ড্রু কিশোরের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে কেমোথেরাপি সাময়িক বন্ধ রাখেন চিকিৎসকরা। তবে সেই সমস্যা কাটিয়ে ওঠায় শুক্রবার (১৭ জানুয়ারি) কেমোথেরাপি প্রস্তুত রাখা হয়। শনিবার (১৮ জানুয়ারি) সকাল থেকে পুনরায় কেমোথেরাপি দেওয়া শুরু হয়েছে।

তিনি জানান, এবার শুরু হলো ১৮তম কেমোথেরাপিটি। এটা শেষ হলে আর এখনো ৬টি কেমো দেওয়া বাকি।

ক্যান্সার সন্দেহে ৯ সেপ্টেম্বর উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যান বাংলাদেশের জনপ্রিয় সংগীতি শিল্পী এন্ড্রু কিশোর। সেখানে বায়োপসি রিপোর্সে তার ক্যান্সার ধরা পড়ে। পরে কেমোথেরাপি দেয়া শুরু হয়। জনপ্রিয় এই শিল্পীর চিকিৎসায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর্থিক সহায়তা করেছেন। এছাড়া তার সহশিল্পীরাও তাকে সহায়তা করেছেন।

Facebook Comments Box
×
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 
Advertise with us
আরও deshdiganto.com সংবাদ


Design and Development by : webnewsdesign.com