Advertise with us
আপনার এলাকার খবর
সম্পূর্ণ নিউজ deshdiganto.com

স্লাইডার
১০:৪১ অপরাহ্ণ, ৮ জানুয়ারি ২০২০

প্রতিশোধ নিতে এবার ইরাকে যুক্তরাষ্ট্রের দু’টি সেনা ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান

দেশদিগন্ত ডেস্ক:- প্রতিশোধ নিতে এবার ইরাকে অবস্থিত যুক্তরাষ্ট্রের দু’টি সেনা ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরানের রেভ্যুলেশনারি গার্ড। প্রতিক্রিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্যুইটে বললেন, অল ইজ ওয়েল। রেভ্যুলেশনারি গার্ডের বিবৃতিতে জানানো হয়, জেনারেল কাসেম সোলেইমানিকে হত্যার প্রতিশোধ নিতে আইন আল-আসাদ ঘাঁটি মাটির সাথে মিশিয়ে দেয়া হয়েছে। স্থানীয় সময় বুধবার ভোরে ইরাকের পশ্চিমাঞ্চলে আনবার প্রদেশে আইন আল-আসাদে অবস্থিত […]

প্রতিশোধ নিতে এবার ইরাকে যুক্তরাষ্ট্রের দু’টি সেনা ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান
১ মিনিটে পড়ুন |

দেশদিগন্ত ডেস্ক:- প্রতিশোধ নিতে এবার ইরাকে অবস্থিত যুক্তরাষ্ট্রের দু’টি সেনা ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরানের রেভ্যুলেশনারি গার্ড। প্রতিক্রিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্যুইটে বললেন, অল ইজ ওয়েল। রেভ্যুলেশনারি গার্ডের বিবৃতিতে জানানো হয়, জেনারেল কাসেম সোলেইমানিকে হত্যার প্রতিশোধ নিতে আইন আল-আসাদ ঘাঁটি মাটির সাথে মিশিয়ে দেয়া হয়েছে। স্থানীয় সময় বুধবার ভোরে ইরাকের পশ্চিমাঞ্চলে আনবার প্রদেশে আইন আল-আসাদে অবস্থিত মার্কিন ঘাঁটি লক্ষ্য করে প্রায় এক ডজন ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়। এর পরপরই বাগদাদের আকাশে টহল শুরু করে মার্কিন যুদ্ধ বিমান। হামলার তথ্য স্বীকার করে বিবৃতি দিয়েছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। জানানো হয়, ক্ষেপণাস্ত্র হামলায় দু’টি ঘাঁটি আক্রান্ত হয়েছে। ক্ষয়ক্ষতির কোন তথ্য জানানো হয়নি।

হামলার পর মার্কিন প্রতিরক্ষামন্ত্রী মার্ক এস্পারের সাথে জরুরি বৈঠকে বসেন প্রেসিডেন্ট ট্রাম্প। ট্যুইটে মার্কিন জনগণকে আশ্বস্ত করে জানান, বিশ্বের সবচে’ চৌকষ ও স্বয়ংসম্পূর্ণ সেনাবাহিনী রয়েছে আমেরিকার। আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে প্রতিক্রিয়ার আভাসও দেন তিনি। পেন্টাগন মুখপাত্র জনাথন হফম্যান জানিয়েছেন, ইরাকে থাকা মার্কিনীদের নিরাপত্তা নিশ্চিতে যথাযথ ব্যবস্থা নেয়া হয়েছে। গত শুক্রবার ইরাকের বাগদাদে মার্কিন হামলায় নিহত হন রেভ্যুলেশনারি গার্ডের আল কুদস শাখার প্রধান সোলেইমানি।

Facebook Comments Box
×
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 
Advertise with us
আরও deshdiganto.com সংবাদ


Design and Development by : webnewsdesign.com