Advertise with us
আপনার এলাকার খবর
সম্পূর্ণ নিউজ deshdiganto.com

স্লাইডার
২:০৩ অপরাহ্ণ, ৬ জানুয়ারি ২০২০

ডাক্তার পুলিশসহ সড়কে একই পরিবারের ছয় সদস্য নিহত

ঢাকা-খুলনা মহাসড়কে ফরিদপুরের সদর উপজেলার মল্লিকপুরে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ছয় সদস্য নিহত হয়েছেন। আর গুরুতর আহত হয়েছেন এক নারী। তাঁকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। নিহতরা হলেন- বোয়ালমারী উপজেলার ছোলনা গ্রামের চিকিৎসক ডা. শরীফুল ইসলাম হাদী, তাঁর মেয়ে তাবাসসুম, শ্যালিকা তাকিয়া, বোনের […]

ডাক্তার পুলিশসহ সড়কে একই পরিবারের ছয় সদস্য নিহত
১ মিনিটে পড়ুন |

ঢাকা-খুলনা মহাসড়কে ফরিদপুরের সদর উপজেলার মল্লিকপুরে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ছয় সদস্য নিহত হয়েছেন। আর গুরুতর আহত হয়েছেন এক নারী। তাঁকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

নিহতরা হলেন- বোয়ালমারী উপজেলার ছোলনা গ্রামের চিকিৎসক ডা. শরীফুল ইসলাম হাদী, তাঁর মেয়ে তাবাসসুম, শ্যালিকা তাকিয়া, বোনের মেয়ে তানজু, স্বজন পুলিশের উপপরিদর্শক (এসআই) ফারুক হোসেন ও মাইক্রোবাসের চালক নড়াইলের নাহিদ। দুর্ঘটনায় ডা. শরীফুল ইসলামের স্ত্রী রিব্বি গুরুতর আহত হয়েছেন।

অতিরিক্ত পুলিশ সুপার মো.সাইফুজ্জামান বলেন, ভোর ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসটি বোয়ালমারী উপজেলা থেকে ঢাকায় যাচ্ছিল। অন্যদিকে ঢাকা-সুনামগঞ্জ রুটে চলাচলকারী মামুন পরিবহনের একটি বাস যাচ্ছিল খুলনায়। মল্লিকপুরের করিমপুর ব্রিজসংলগ্ন এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে যানবাহন দুটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন মাইক্রোবাসের ছয়জন। আহত হন এক নারী যাত্রী। তাঁকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার আরো বলেন, গতকাল রবিবার রাত থেকে ঘন কুয়াশা পড়ছে। এটি দুর্ঘটনার একটি বড় কারণ।

Facebook Comments Box
×
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 
Advertise with us
আরও deshdiganto.com সংবাদ


Design and Development by : webnewsdesign.com