Advertise with us
আপনার এলাকার খবর
সম্পূর্ণ নিউজ deshdiganto.com

আন্তর্জাতিক
১২:১৮ পূর্বাহ্ণ, ২০ অক্টোবর ২০১৯

দেশবিরোধী চুক্তির জন্য বুয়েট ছাত্র আবরার ফাহাদকে প্রাণ দিতে হয়েছে—- আহমদ আলী মুকিব

ভারতের সঙ্গে করা চারটি চুক্তিই দেশের স্বার্থবিরোধী দাবি করে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও বহির্বিশ্ব বিএনপির জনপ্রিয় নেতা সৌদিআরব বিএনপির সভাপতি আহমদ আলী মুকিব বলেন, ‘ফেনী নদীর পানি সরবরাহ, চট্টগ্রাম ও মোংলা সমুদ্রবন্দর ব্যবহার, বঙ্গোপসাগরের উপকূল পর্যবেক্ষণে যৌথ রাডার স্থাপন, আমদানিকৃত এলজিপি রফতানি করা- এ চারটি চুক্তি বাংলাদেশের জাতীয় স্বার্থবিরোধী। এই চার চুক্তির একটিও […]

দেশবিরোধী চুক্তির জন্য বুয়েট ছাত্র আবরার ফাহাদকে প্রাণ দিতে হয়েছে—- আহমদ আলী মুকিব
২ মিনিটে পড়ুন |

ভারতের সঙ্গে করা চারটি চুক্তিই দেশের স্বার্থবিরোধী দাবি করে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও বহির্বিশ্ব বিএনপির জনপ্রিয় নেতা সৌদিআরব বিএনপির সভাপতি আহমদ আলী মুকিব বলেন, ‘ফেনী নদীর পানি সরবরাহ, চট্টগ্রাম ও মোংলা সমুদ্রবন্দর ব্যবহার, বঙ্গোপসাগরের উপকূল পর্যবেক্ষণে যৌথ রাডার স্থাপন, আমদানিকৃত এলজিপি রফতানি করা- এ চারটি চুক্তি বাংলাদেশের জাতীয় স্বার্থবিরোধী। এই চার চুক্তির একটিও বাংলাদেশের জনগণের স্বার্থে নয়, জাতীয় স্বার্থে নয়।

আবরারকে হত্যা করে দেশের জনগণের কণ্ঠকে হত্যা করার চেষ্টা করা হয়েছে। তার রক্ত জনগণ বৃথা যেতে দেবে না তিনি বলেন, ‘চুক্তির প্রতিবাদ করে বুয়েটের ছাত্র আবরার একটা স্ট্যাটাস দিয়েছিল। এজন্য তাকে প্রাণ দিতে হয়েছে। আবরারের এই স্ট্যাটাস এ দেশের জনগণের মনের কথা, এ দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার পক্ষের কথা। আবরারের এই কথা এ দেশে আধিপত্যবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর কথা।’
গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে কারাবন্দি খালেদা জিয়ার মুক্তির প্রয়োজন উল্লেখ করে মুকিব বলেন । দেশনেত্রী গণতন্ত্রের মাতা খালেদা জিয়াকে বন্দী করে তাদের ক্ষমতা দীঘা’য়িত করতে চায়। মুক্তিকামী জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারী হাসিনা সরকারের পতনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্টা ও খালেদা জিয়াকে মুক্ত করে জনগণের সরকার প্রতিষ্টা করতে হবে।আর ইস্পাত কঠিন গণঐক্য ছাড়া এ ফ্যাসিবাদের পতন হবে না। ইনশাআল্লাহ ফ্যাসিবাদের পতন হবেই।’
দেশবিরোধী চুক্তি বাতিল ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে শুক্রবার জেদ্দায় সভা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সৌদিআরব শাখা। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সৌদিআরব বিএনপির সভাপতি আহমদ আলী মুকিবের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্যও সৌদিআরব বিএনপির উপদেষ্টা আব্দুর রহমান। সভায় বক্তব্য রাখেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ

Facebook Comments Box
×
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 
Advertise with us
আরও deshdiganto.com সংবাদ


Design and Development by : webnewsdesign.com