Advertise with us
আপনার এলাকার খবর
সম্পূর্ণ নিউজ deshdiganto.com

আন্তর্জাতিক
১২:০০ অপরাহ্ণ, ১০ অক্টোবর ২০১৯

আরব আমিরাত শারজাহে সিলেটবিভাগীয় জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের প্রতিবাদ সভা

দেশদিগন্ত নিউজ ডেস্কঃ বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে, সিলেট বিভাগীয় জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের উদ্যোগে, এক বিশাল প্রতিবাদ সভার আয়োজন করা হয়, গতকাল ৮ অক্টোবর রোজ মঙ্গলবার সংযুক্ত আরব আমিরাত শারজাহ মাম রেষ্টুরেন্টের হলরুমে। উক্ত সভায় সংগঠনের আহবায়ক রিয়াজ উদ্দিন রউফ এর সভাপতিত্বে, সদস্য সচিব আনোয়ার হোসেন ও আলাইন […]

আরব আমিরাত শারজাহে সিলেটবিভাগীয় জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের প্রতিবাদ সভা
দেশদিগন্ত নিউজ ডেস্কঃ
৩ মিনিটে পড়ুন |

দেশদিগন্ত নিউজ ডেস্কঃ বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে, সিলেট বিভাগীয় জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের উদ্যোগে, এক বিশাল প্রতিবাদ সভার আয়োজন করা হয়, গতকাল ৮ অক্টোবর রোজ মঙ্গলবার সংযুক্ত আরব আমিরাত শারজাহ মাম রেষ্টুরেন্টের হলরুমে।

উক্ত সভায় সংগঠনের আহবায়ক রিয়াজ উদ্দিন রউফ এর সভাপতিত্বে, সদস্য সচিব আনোয়ার হোসেন ও আলাইন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা’র যৌথ পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক এমপি, মৌলভীবাজার জেলা বিএনপির সভাপতি এম নাসের রহমান।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আরব আমিরাত কেন্দ্রীয় বিএনপির সভাপতি জাকির হোসেন।

মাওলানা সাদেকুর রহমান এর কোরআন তেলাওয়াত ও শারজাহ যুবদলের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন এর উদ্ভোধনী বক্তব্যের মাধ্যমে প্রতিবাদ সভা শুরু হয়।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউ এ ই কেন্দ্রীয় বিএনপির ১ম সহ-সভাপতি নুরুল আলম, সহ-সভাপতি সিরাজুল ইসলাম নওয়াব, ইউ এ ই কেন্দ্রীয় বিএনপির ১ম যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী মাহে আলম,
ইউ এ ই কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম (রুপু) ইউ এ ই কেন্দ্রীয় বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল আহমেদ, ইউ এ ই বিএনপির উপদেষ্টা হাজি আমিন আলী, ইউ এ ই কেন্দ্রীয় যুবদলের সভাপতি প্রকৌশলী ফারুক মাহমুদ চৌধুরী, শারজাহ বিএনপির সভাপতি করিমুল হক, আজমান বিএনপির সভাপতি শাহিনুর শাহিন, শারজাহ বিএনপির সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম (কিরন) আবুধাবি বিএনপির সাধারণ সম্পাদক মামুন আহমেদ, ইউ এ ই কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দিন, হবিগঞ্জ জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি কোহিনূর আলম সহ- আরোও অনেকে।

প্রধান অতিথির বক্তব্যে এম নাসের রহমান বলেন ফেনী নদির পানি রক্ষার দাবিতে ও ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে ফেইসবুকে স্ট্যাটাস দেওয়ার কারণে ছাত্রলীগের সন্ত্রাসীরা বুয়েটের মেধাবী ছাত্র আবরার’কে হত্যা করে আবারও তারা প্রমাণ করলো আওয়ামীলীগ একটি জঙ্গি সংগঠন। তিনি আরোও বলেন ডাঃ মিলন হত্যায় সৈরাচার এরশাদের পতন হয়েছিল, এবার আবরার হত্যায় হাসিনার পতন হবে !

প্রতিবাদ সভায় আরোও বক্তব্য রাখেন ইউ এ ই কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক রাসেল আহমেদ, গাজী জাকের, ইউ এ ই কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক আবু ইউসুফ (রানা) ইউ এ ই কেন্দ্রীয় বিএনপির মহিলা বিষয়ক সম্পাদিকা সামছুর নাহার (স্বপ্না) ইউ এ ই কেন্দ্রীয় বিএনপির সদস্য বেলাল উদ্দিন, ইউ এ ই কেন্দ্রীয় বিএনপির সদস্য নাছির উদ্দিন, শারজাহ বিএনপির সহ-সভাপতি মোদাচ্ছের শাহ,

অন্যান্য বক্তারা বলেন সিলেটের মাটি ও মানুষের নেতা, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী’কে গুম করেছে এই আওয়ামী সরকার, বক্তারা এই প্রতিবাদ সভা থেকে দাবি জানিয়ে বলেন অবিলম্বে ইলিয়াস আলী এবং সিলেটের তরুন ছাত্রনেতা ইফতেখার আহমদ দিনার সহ গুম হওয়া সকল নেতাকর্মীদের ফেরত দেওয়ার দাবী জানান।

এতে আরোও উপস্থিত ছিলেন
শারজাহ বিএনপির সহ-সভাপতি মুহাম্মদ সরোয়ার,সহ-সভাপতি এইস.এম. এ. আনোয়ার হোসেন, হারুনুর রশিদ, ফজিরা বিএনপির সহ-সভাপতি সাইস্তা চৌধুরী,দুবাই বিএনপির সাংগঠনিক সম্পাদক হুমায়ূন কবির সুমন,জামাল কন্ট্রাক্টর, ইউ এ ই জিসাসের সভাপতি জসিম উদ্দিন, আল দেইদ ইউনিট বিএনপির সভাপতি কুদ্দুস খাঁ, সিলেট বিভাগ জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের সদস্য ইছমত আলী, সদস্য আরমান চৌধুরী, সদস্যা শাহজান সজীব, সদস্য রিপন আহমেদ জুমা, তারেক তালুকদার, জুবায়ের আহমেদ নেপুর,শাহদাত হোসেন মুন্না, মাছুম, আলীনুর, মুজিব খান, রিপন মজুমদার, সাহাব উদ্দিন শিহাব, আছাদ আহমেদ সহ উপস্থিত ছিলেন যুবদল, শ্রমিক দল, সেচ্ছাসেবক দল সহ- বিএনপির ভিবিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ !

Facebook Comments Box
×
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 
Advertise with us
আরও deshdiganto.com সংবাদ


Design and Development by : webnewsdesign.com