Advertise with us
আপনার এলাকার খবর
সম্পূর্ণ নিউজ deshdiganto.com

Uncategorized
১১:২৮ পূর্বাহ্ণ, ৫ অক্টোবর ২০১৯

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা

দেশদিগন্ত নিউজ ডেস্কঃ সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজার একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে পুরোদমে। মা দুর্গাকে সাজাতে রাত দিন কাজ করছেন প্রতিমা তৈরির কারিগররা। এখন চলছে রঙের কাজ।এছাড়া নির্বিঘ্নে উৎসব সম্পন্ন করতে মন্দির ভিত্তিক নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলার প্রস্তুতি নিয়েছে প্রশাসন। এ উৎসবকে আকর্ষণীয় করতে কুলাউড়া উপজেলার মণ্ডপে […]

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা
দেশদিগন্ত নিউজ ডেস্কঃ
২ মিনিটে পড়ুন |

দেশদিগন্ত নিউজ ডেস্কঃ সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজার একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে পুরোদমে। মা দুর্গাকে সাজাতে রাত দিন কাজ করছেন প্রতিমা তৈরির কারিগররা। এখন চলছে রঙের কাজ।এছাড়া নির্বিঘ্নে উৎসব সম্পন্ন করতে মন্দির ভিত্তিক নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলার প্রস্তুতি নিয়েছে প্রশাসন।

এ উৎসবকে আকর্ষণীয় করতে কুলাউড়া উপজেলার মণ্ডপে মণ্ডপে চলছে প্রতিমা তৈরির কাজ। দীর্ঘ ৪-৫ মাসের পরিশ্রমে গড়া প্রতিমা তৈরির শেষ পর্যায়ে এখন দিন-রাত মিলে চলছে রঙের প্রলেপ ও অঙ্গসজ্জার কাজ। দেবীর মর্তে আগমনের আগেই শেষ করতে হবে এ কাজ। ইতোমধ্যে মহালয়ার মাধ্যমে দেবীর মর্তের যাত্রা শুরু হয়ে গেছে। তাই কাজের চাপে দম ফেলার ফুসরত নেই কারিগরদের। কারিগররা বলেন, রঙের কাজ আপাতত শেষ। এখন চোখের কাজ করছি। এখন আমাদের প্রচুর কাজের চাপ। আমরা রাত ১-২ টা পর্যন্ত কাজ করছি। ঠাকুরকে গয়নাগাটি, চুল এগুলো পড়ানো শেষ হলেই কাজ শেষ।
কুলাউড়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী অরবিন্দু ঘোষ এবং সাধারণ সম্পাদক সুমন মিত্র বলেন, কুলাউড়া উপজেলায় সর্বজনীন ১৯৩টি ও পারিবারিকভাবে ২৪টিতে পূজা হবে। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও আকর্ষণীয় এবং সারাদেশের মধ্যে অন্যতম কাদিপুর শিববাড়ি। সেখানে পূজার পুরোটা সময়ে প্রতিদিন হাজারো মানুষের ঢল নামে। বিদেশীরাও আসেন শিববাড়িতে। আমরা আশা করি প্রতিবারের নেয়ায় আবারও উৎসবমুখর পরিবেশে সুন্দরভাবে সনাতন ধর্মাবলম্বীরা মায়ের পূজা করবে। কুলাউড়ায় সবকটি মন্দিরেই সবধরণের মানুষকে নিয়ে নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। আমরা বিশ্বাস করি প্রতিবারের মতো এবারেও বাংলাদেশে নির্বিঘ্নে শারদীয় দুর্গোৎসব সম্পন্ন হবে ।

শিববাড়ির পূলক সোম বলেন এ বছর কুলাউড়ার ২১৭টি মন্দির ও মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এবার দেবী দুর্গা তার ভক্তদের মাঝে আসবেন ঘোড়ায় চড়ে, ফিরবেনও ঘোড়ায়। আগামী মঙ্গলবার বিজয়াদশমীতে দেবী বিসর্জনের মধ্য দিয়ে এবারের দুর্গোৎসব শেষ হবে।

Facebook Comments Box
×
Advertise with us
এ বিভাগের আরও খবর

২ মাস আগে
Uncategorized

Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 
Advertise with us
আরও deshdiganto.com সংবাদ


Design and Development by : webnewsdesign.com