Advertise with us
আপনার এলাকার খবর
সম্পূর্ণ নিউজ deshdiganto.com

Uncategorized
১০:৪৪ অপরাহ্ণ, ২০ আগস্ট ২০১৯

কুলাউড়ার হাজীপুর ইউনিয়নের কৃষি উপ-সহকারীর বিরুদ্ধে ৯ ইউপি সদস্যদের লিখিত অভিযোগ।

দেশদিগন্ত নিউজ ডেস্কঃ মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়ন পরিষদের কৃষি উপ-সহকারীর মনোরঞ্জন ‍সিংহর বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর ৯জন ইউপি সদস্য লিখিত অভিযোগ করেছেন। গত-১৮ আগষ্ট কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরের অভিযোগে জানাযায়, হাজীপুর ইউনিয়নের কৃষি উপ-সহকারী মনোরঞ্জন সিংহ বিভিন্ন অনিয়ম দূর্নীতি মাধ্যমে কৃষকের সার, বীজ সহ কৃষি উপকরন  বিতরণ করে আসছেন। ইউনিয়ন পরিষদের মেম্বারদের সাথে কোন আলাপ […]

কুলাউড়ার হাজীপুর ইউনিয়নের কৃষি উপ-সহকারীর বিরুদ্ধে ৯ ইউপি সদস্যদের লিখিত অভিযোগ।
দেশদিগন্ত নিউজ ডেস্কঃ
২ মিনিটে পড়ুন |

দেশদিগন্ত নিউজ ডেস্কঃ মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়ন পরিষদের কৃষি উপ-সহকারীর মনোরঞ্জন ‍সিংহর বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর ৯জন ইউপি সদস্য লিখিত অভিযোগ করেছেন।

গত-১৮ আগষ্ট কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরের অভিযোগে জানাযায়, হাজীপুর ইউনিয়নের কৃষি উপ-সহকারী মনোরঞ্জন সিংহ বিভিন্ন অনিয়ম দূর্নীতি মাধ্যমে কৃষকের সার, বীজ সহ কৃষি উপকরন  বিতরণ করে আসছেন।

ইউনিয়ন পরিষদের মেম্বারদের সাথে কোন আলাপ আলোচনা না করে নিজের ইচ্ছামত কৃষি কার্ড, ন্যায্য মূল্যে ধান ক্রয় ক্রমসূচীর তালিকা প্রেরন, দ্বায়ীত্বে গাফলাতি সহ বিভিন্ন অভিযোগ করা হয়েছে।

সরকার কৃষকের নিকট থেকে ১০৪০ টাকা দামে যাদের ২৫ মন ধান বিক্রি করবে প্রতি কৃষক এই বিষয়ে মনু কৃষি উপ-সহকারী মনোরঞ্জন ‍সিংহর তালিকা দিয়েছেন যাদের ধান দেওয়ার ক্ষমতা নাই তাদেরকে। তিনির নিজস্ব মনোনীত ব্যাক্তি মাধ্যমে ধান কিনেছেন ব্যবসায়ীর নিকট থেকে। কটারকোনার ধান ব্যবসায়ী গৌরা বাবু নিকট থেকে ধান ক্রয করেছেন আর নাম দিয়েছেন পীরেরবাজারের আইসক্রিম বিক্রেতা মেহরাজের নাম।

হাজীপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান-১ মোঃ মনিরুজ্জামান হেলাল বলেন আমি” কৃষক বাঁচাও দেশ বাঁচাও দুর্নীতিবাজ কৃষি অফিসার সরাও”এই শ্লোগান সামনে রেখে ঐক্যবদ্ব ইউপি সদস্যদের পক্ষে এই বিষয়ে তদন্ত করে সঠিক কৃষকদের হাতে সরকারের সুযোগ সুবিধা পৌছে দেওয়ার জন্য উর্ধত্বন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করছি।

হাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাছিত বাচ্চু জানান এবিষয়ে আমার অফিসে লিখিত কোন তালিকা বা বরাদ্দ আসেনি তাই আমি কিছুই বলতে পারছিনা।

হাজীপুর ইউনিয়নের কৃষি উপ-সহকারী মনোরঞ্জন সিংহের সাথে বার বার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্ঠা করলে তিনি প্রথমে গাড়ীতে আছেন এখন কিছু বলতে পারছেন না, পরে আর কলও ধরছেন না।গত দুদিন তিনির অফিসে গেলেও অফিস বন্ধ পাওয়া যায়।

Facebook Comments Box
×
Advertise with us
এ বিভাগের আরও খবর

২ মাস আগে
Uncategorized

Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 
Advertise with us
আরও deshdiganto.com সংবাদ


Design and Development by : webnewsdesign.com